দুর্গাপুজোয় ৮৭তম বর্ষে নতুন ভাবনায় তারাপুকুর মিলন সংঘ। জনপ্রিয় থিম শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনা ও পরিকল্পনায় মণ্ডপে ফুটে উঠেছে ভগবান বিষ্ণুর দশ অবতার। দশাবতারের নানা রূপ ও পৌরাণিক কাহিনি মিলিয়ে তৈরি হয়েছে বিশেষ থিম। শিল্পকর্ম, আলো এবং মণ্ডপসজ্জায় ফুটে উঠবে বিষ্ণুর দশ অবতারের নানা দিক।