Advertisement

Shravan Month 2026: মহাদেবের শক্তিশালী ৫ মন্ত্র! শ্রাবণের প্রতি সোমবার জপ করলেই কাটবে সব বিপদ

5 Powerful Lord Shiva Mantras: সনাতন ধর্মে দেবতাদেব মহাদেব শিবকে বলা হয় আশুতোষ। অর্থাৎ, যিনি অতি অল্প পুজো বা ভক্তিতেই সন্তুষ্ট হন। আর শিব আরাধনার জন্য বছরের বারোটা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও ফলদায়ী মাস হলো শ্রাবণ।

শিবের সেরা ৫ মন্ত্র।শিবের সেরা ৫ মন্ত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 9:41 PM IST
  • সনাতন ধর্মে দেবতাদেব মহাদেব শিবকে বলা হয় আশুতোষ।
  • যিনি অতি অল্প পুজো বা ভক্তিতেই সন্তুষ্ট হন।
  • শিব আরাধনার জন্য বছরের বারোটা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও ফলদায়ী মাস হলো শ্রাবণ।

5 Powerful Lord Shiva Mantras: সনাতন ধর্মে দেবতাদেব মহাদেব শিবকে বলা হয় আশুতোষ। অর্থাৎ, যিনি অতি অল্প পুজো বা ভক্তিতেই সন্তুষ্ট হন। আর শিব আরাধনার জন্য বছরের বারোটা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও ফলদায়ী মাস হলো শ্রাবণ। চলতি বছরে আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলেছে পুণ্যভূমি ভারতের অন্যতম বড় উৎসব শ্রাবণী মেলা। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার দেবাদিদেবের মাথায় গঙ্গাজল অর্পণ করা এবং উপবাস ব্রত রাখার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ মতে, এই পবিত্র মাসে শিবের বিশেষ কিছু বৈদিক ও তান্ত্রিক মন্ত্র জপ করলে ভক্তের জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়, এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত মানসিক শান্তি ও বৈষয়িক সমৃদ্ধি। শ্রাবণের সোমবারে ভোলেনাথের আশীর্বাদ পেতে কোন ৫টি মহাশক্তিশালী মন্ত্র জপ করবেন, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. শিব গায়ত্রী মন্ত্র: মনের অহংকার দূর করতে
গায়ত্রী মন্ত্রের শক্তি অপরিসীম। শিবের উপাসনায় এই মন্ত্রটি জপ করলে মানসিক স্থিরতা আসে এবং বুদ্ধির বিকাশ ঘটে।

মন্ত্র: 'ওঁ তত্পুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।'

মাহাত্ম্য: শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে পূর্বমুখী হয়ে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র ১০৮ বার জপ করলে মানুষের মনের ভেতর লুকিয়ে থাকা অহংকার ও নেতিবাচক চিন্তা দূর হয়।

২. রুদ্র মন্ত্র: কর্মক্ষেত্রে বাধা কাটাতে
যদি আপনার কর্মজীবনে বা ব্যবসায় ক্রমাগত লোকসান কিংবা বাধা আসতে থাকে, তবে দেবাদিদেবের এই বৈদিক রুদ্র মন্ত্রটি জপ করা অত্যন্ত ফলদায়ী।

মন্ত্র: 'ওঁ নমো ভগবতে রুদ্রায়।'

মাহাত্ম্য: মহাশক্তিশালী এই রুদ্র মন্ত্র জপ করলে ভাগ্যোদয় ঘটে। শিবলিঙ্গে বেলপাতা ও চন্দন অর্পণ করার সময় এই মন্ত্র উচ্চারণ করলে কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ হয়।

৩. মহামৃত্যুঞ্জয় মন্ত্র: অকাল মৃত্যুর ভয় ও ব্যাধি মুক্তিতে
ঋগ্বেদে বর্ণিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান এবং জীবনদায়ী মন্ত্র হিসেবে গণ্য করা হয়।

Advertisement

মন্ত্র: 'ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।'

মাহাত্ম্য: শাস্ত্রজ্ঞদের মতে, শ্রাবণ মাসে এই মন্ত্র জপ করলে শুধু যে অকাল মৃত্যুর ভয় কাটে তাই নয়, দীর্ঘদিনের কোনও কঠিন ব্যাধি বা শারীরিক কষ্ট থেকেও মুক্তি মেলে। ঘরে বসে এই মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি দূর হয়।

৪. শিব ধ্যান মন্ত্র: মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধিতে
বর্তমান ব্যস্ত জীবনে মানসিক অবসাদ বা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে শিবের এই ধ্যান মন্ত্রটি জপ করা অত্যন্ত উপযোগী।

মন্ত্র: 'করচরণ কৃতং বা কায়জং কর্মজং বা। শ্রবণনয়নজং বা মানসং বা পরাধম্। বিহিতমবিহিতং বা সর্বমেতত্ ক্ষমস্ব। জয় জয় করুণাব্ধে শ্রীমহাদেব শম্ভো।।'

মাহাত্ম্য: দিনযাপনের অজান্তে ঘটে যাওয়া সমস্ত ভুলত্রুটির জন্য মহাদেবের কাছে ক্ষমা চেয়ে এই মন্ত্র জপ করলে অন্তরে এক পরম স্বর্গীয় শান্তি অনুভূত হয়।

৫. পঞ্চাক্ষরী শিব মন্ত্র: সর্ব সুখ ও সমৃদ্ধির চাবিকাঠি
এটি শিবের সবচেয়ে সরল অথচ মহাজাগতিক শক্তিসম্পন্ন মূল বীজ মন্ত্র।

মন্ত্র: 'ওঁ নমঃ শিবায়।'

মাহাত্ম্য: এই একটি মন্ত্রের জপেই সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা শিব সবচেয়ে বেশি প্রসন্ন হন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে জল, দুধ বা মধু ঢালার সময় অবিরাম ‘ওঁ নমঃ শিবায়’ জপ করলে সংসারে সুখ, সমৃদ্ধি এবং ধন-ধান্যের অভাব দূর হয়। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement