Advertisement

Akshay Tritiya 2023 Date: অক্ষয় তৃতীয় কবে? ৭ শুভ যোগে ৩ গুণ ফলের সম্ভাবনা, কীভাবে?

Akshay Tritiya 2023 Date: অনেক শুভ সংযোগের ঘটনা নিয়ে এবার আসছে অক্ষয় তৃতীয়া। শনিবার, ২২ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে, গুরু বৃহস্পতির রাশি পরিবর্তনও হচ্ছে, যা এবার অক্ষয় তৃতীয়াকে সোনায় সোহাগা করে তুলছে । আসুন জেনে নেওয়া যাক কেন এবারের অক্ষয় তৃতীয়া কেনাকাটার জন্য খুবই বিশেষ এবং লাভকারী।

কবে পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া? কবে পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2023,
  • अपडेटेड 9:07 AM IST

Akshay Tritiya 2023: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে উগাদি তিথি বলা হয়েছে। এই দিন থেকে বহু যুগ শুরু হয়েছে এবং ভগবান বিষ্ণুর অনেক অবতারও ঘটেছে। এই দিনে সত্যযুগ ও ত্রেতাযুগ শুরু হয়েছে। ভগবান পরশুরামও অক্ষয় তৃতীয়ার দিনে অবতার হয়েছিলেন। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অনেক। এ বছর ২২  এপ্রিল অক্ষয় তৃতীয়ার উৎসব। এবারের অক্ষয় তৃতীয়াকে খুব বিশেষ ধরা হচ্ছে। আসলে, এই বছর অক্ষয় তৃতীয়ায় সাতটি শুভ যোগ তৈরি হচ্ছে।

অক্ষয় তৃতীয়ার শুভ যোগ ও মুহুর্ত (Akshay Tritiya Muhurat)
অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল, এই দিনে চাঁদ উদিত হয়ে  এবং বৃষ রাশিতে থাকবে। এর সাথে থাকবে আয়ুষ্মান যোগ, শুভ কৃত্তিকা নক্ষত্র থাকবে (নক্ষত্রের অধিপতি সূর্য), সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং ত্রিপুষ্কর যোগও থাকবে। অক্ষয় তৃতীয়া তিথি ২২ এপ্রিল সকাল ৭.৫০ থেকে শুরু হবে এবং ২৩ তারিখ সকাল ৭.৪৮  পর্যন্ত চলবে।

 

 

অক্ষয় তৃতীয়ার গুরুত্ব
চর ধামের যাত্রাও অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এই দিনে করা কর্মের ফল অক্ষয় হয়। অর্থাৎ এটি কখনই ধ্বংস হয় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অক্ষয় তৃতীয়ার দিনে দান করা উচিত। এছাড়াও, এই দিনে সোনা কেনাও শুভ বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি
অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো  ও যজ্ঞ করলে বিশেষ উপকার পাওয়া যায়। এতে আপনার জীবনে আসা সমস্যাগুলো দূর হয়ে যায়। এই দিনে পবিত্র স্নান করে বিশেষ দান ও তর্পণ করলে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি এই দিনে বার্লি দান করতে পারেন। এর সাথে জল ভর্তি কলস দান করাও উত্তম।

Advertisement

Read more!
Advertisement
Advertisement