
Akshaya Tritiya 2026 Car Buying Tips: বৈশাখী পূর্ণিমার আগেই বাঙালির ক্যালেন্ডারে উঁকি দিচ্ছে অক্ষয় তৃতীয়ায় পুণ্য তিথি। হিন্দু ধর্মে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয়, এই বিশেষ দিনে যা কেনা হয়, তার শুভ ফল হয় 'অক্ষয়' বা চিরস্থায়ী। আর তাই সোনা-রুপোর পাশাপাশি এখনকার প্রজন্মের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে নতুন গাড়ি। তবে শোরুমে গিয়ে কেবল মডেল পছন্দ করলেই হবে না, বাস্তু ও জ্যোতিষবিদদের মতে, রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক রঙের গাড়ি না কিনলে হিতে বিপরীত হতে পারে।
সময় ও তিথি মাহাত্ম্য
এবারে অক্ষয় তৃতীয়ার লগ্ন শুরু হচ্ছে ১৯ এপ্রিল রাত ১টা ১ মিনিটে, আর তিথি শেষ হবে ২০ এপ্রিল রাত ১০টা ৩৯ মিনিটে। তবে যারা শুভ মুহূর্তে নতুন গাড়ির চাবি হাতে নিতে চান, তাদের জন্য মোক্ষম সময় হলো ২০ এপ্রিল সকাল ১১টা ৩৮ মিনিট থেকে বেলা ১২টা ২৭ মিনিট পর্যন্ত। এই ক্ষণেই লুকিয়ে আছে সৌভাগ্যের চাবিকাঠি।
আপনার রাশির জন্য সেরা রং কোনটি?
নতুন লেখকের কলমে এবার জেনে নিন ১২ রাশির কার জন্য কোন রঙের বাহন শুভ:
মেষ ও বৃশ্চিক: এই দুই রাশির অধিপতি মঙ্গল। তাই আপনাদের জন্য লাল, মেরুন বা চকোলেট রঙের গাড়ি অত্যন্ত শুভ।
বৃষ ও তুলা: শুক্রের প্রভাব বজায় রাখতে বেছে নিন সাদা বা রুপোলি (Silver) রঙের গাড়ি। এতে পারিবারিক সুখ বজায় থাকবে।
মিথুন ও কন্যা: বুধের আশীর্বাদ পেতে আপনার গ্যারেজে আসুক সবুজ, ক্রিম বা ধূসর (Grey) রঙের গাড়ি।
কর্কট: চন্দ্রের শীতলতা বজায় রাখতে আপনার জন্য সেরা হলো সাদা, রুপোলি বা ক্রিম রং।
সিংহ: আভিজাত্য বজায় রাখতে লাল, মেরুন বা গেরুয়া রঙের গাড়ি আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে।
ধনু ও মীন: বৃহস্পতির কৃপা পেতে চোখ বন্ধ করে বেছে নিন হলুদ, ক্রিম বা বাদামি রঙের বাহন।
মকর ও কুম্ভ: শনির সাড়ে সাতি বা কুপ্রভাব এড়াতে আপনাদের জন্য কালো, নীল বা পার্পল রঙের গাড়িই সবচেয়ে লাভজনক।
অক্ষয় তৃতীয়ায় রাশি অনুযায়ী সঠিক রঙের গাড়ি কেবল যাতায়াতের মাধ্যম নয়, হয়ে উঠতে পারে আপনার সমৃদ্ধির নতুন সোপান।