Advertisement

Chaitra Purnima 2026: ১ নাকি ২ এপ্রিল? ঠিক কবে চৈত্র পূর্ণিমা? সত্যনারায়ণ পুজো করার দিন জানুন

হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মানা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র চৈত্র মাসের সমাপনের প্রতীক বলেই মানা হয়, এমনটা নয়, বরং এইদিন সঙ্কটমোচন হনুমানজির জন্মোৎসবও।

চৈত্র পূর্ণিমা কবে?চৈত্র পূর্ণিমা কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 3:25 PM IST
  • হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মানা হয়ে থাকে।

হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মানা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র চৈত্র মাসের সমাপনের প্রতীক বলেই মানা হয়, এমনটা নয়, বরং এইদিন সঙ্কটমোচন হনুমানজির জন্মোৎসবও। ২০২৬ সালে চৈত্র পূর্ণিমার তিথি নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। কারণ দুদিন ধরেই চলবে চৈত্র পূর্ণিমা। শাস্ত্র অনুসারে, ব্রত ও স্নান-দানের জন্য এই সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 

চৈত্র পূর্ণিমা ২০২৬ (তিথি ও সঠিক সময়)
পঞ্চাঙ্গ গণনা অনুসারে, এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার, ১ এপ্রিল ২০২৬-এর সকাল ৭টা ০৬ মিনিটে। আর শেষ হবে বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬-এর সকাল ৭টা ৪১ মিনিটে। 

কবে ব্রত ও স্নান-দান করবেন
ধর্মীয় নিয়ম অনুসারে, উপবাস এবং স্নানের জন্য আলাদা আলাদা দিন বেছে নেওয়া হয়েছে। ব্রত ও পুজোর জন্য সর্বোত্তম দিন হলো ১ এপ্রিল। পূর্ণিমার পুজো ও ব্রত সেই দিনেই পালন করা হয়, যেদিন সন্ধ্য়ায় চন্দ্রোদয়ের সময় পূর্ণিমার তিথি থাকে। ১ এপ্রিল সন্ধে ৬টা ১১ মিনিটে চাঁদ উঠবে, তাই ব্রত-পুজো ১ এপ্রিল পালন করা উচিত। ২ এপ্রিল স্নান ও দান সম্পন্ন করা হবে। পবিত্র নদীতে স্নান ও দানের জন্য 'উদয়তিথি' (সূর্যোদয়ের দিন) শ্রেয়। ২ এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকবে, তাই বৃহস্পতিবার, ২ এপ্রিল স্নান ও দানের জন্য সর্বোত্তম সময়। 

শুভ সময় ও পুজোর সময়
এইবার চৈত্র পূর্ণিমায় অনেক শুভ যোগ গঠিত হচ্ছে, যা আপনার পূজার ফল বহুগুণে বৃদ্ধি করবে। 

রবি যোগ: ১ এপ্রিল, সকাল ০৬:১১ থেকে বিকাল ০৪:১৭ পর্যন্ত। 

সর্বার্থ সিদ্ধি যোগ: ১ এপ্রিল সন্ধ্যা থেকে পরের দিন ২রা এপ্রিল সকাল ০৬:১০ পর্যন্ত। 

বৃদ্ধি ও ধ্রুব যোগ : বৃদ্ধি যোগ দুপুর ০২:৫১ মিনিট পর্যন্ত থাকবে, এরপর ধ্রুব যোগের প্রভাব শুরু হবে। 

পূর্ণিমায় কী করণীয়?
এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য ভগবান সত্যনারায়ণের কাহিনী শুনুন । রাতে চাঁদকে দুধ মিশ্রিত জল নিবেদন করলে মানসিক শান্তি ও আর্থিক দিক মজবুত হবে। হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করাও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement