Advertisement

Goddess Lakshmi Favorite Name Letters: এই ৪টি লেটার দিয়ে নাম শুরু হলে মা লক্ষ্মী দু’হাতে অর্থ ঢেলে দেন

Goddess Lakshmi Favorite Name Letters: শাস্ত্রের দাবি, ইংরেজি বর্ণমালার এমন কয়েকটি বিশেষ অক্ষর রয়েছে, যা দিয়ে নাম শুরু হলে সেই সমস্ত জাতক-জাতিকার ওপর ধনদেবী মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এঁদের জীবনে সহজে টাকা-পয়সা বা ধন-সম্পদের অভাব হয় না। এমনকি অত্যন্ত অল্প পরিশ্রমে বা সামান্য চেষ্টাতেই এঁরা জীবনের বড় বড় সাফল্য মুঠোয় পুরে নিতে পারেন।

Goddess Lakshmi Favorite Name Letters: নামের প্রথম অক্ষরেই লুকিয়ে কুবেরের ধন! এই ৪টি লেটার দিয়ে নাম শুরু হলে মা লক্ষ্মী থাকেন দু’হাতে ঢেলে দিতেGoddess Lakshmi Favorite Name Letters: নামের প্রথম অক্ষরেই লুকিয়ে কুবেরের ধন! এই ৪টি লেটার দিয়ে নাম শুরু হলে মা লক্ষ্মী থাকেন দু’হাতে ঢেলে দিতে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 May 2026,
  • अपडेटेड 10:36 PM IST

Goddess Lakshmi Favorite Name Letters: কথায় বলে, নামে কী বা আসে যায়! কিন্তু সনাতন জ্যোতিষশাস্ত্রের আদি অনন্ত গণনা বলছে একেবারে উল্টো কথা। জ্যোতিষীদের মতে, আমাদের নামের প্রথম অক্ষরটি কেবল একটি পরিচয় নয়, বরং তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমাদের ভাগ্য, চরিত্র এবং ভবিষ্যৎ। আর এই কারণেই হিন্দু সনাতন ধর্মে নবজাতকের নামকরণের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে এত চিন্তাভাবনা করা হয়। শাস্ত্রের দাবি, ইংরেজি বর্ণমালার এমন কয়েকটি বিশেষ অক্ষর রয়েছে, যা দিয়ে নাম শুরু হলে সেই সমস্ত জাতক-জাতিকার ওপর ধনদেবী মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এঁদের জীবনে সহজে টাকা-পয়সা বা ধন-সম্পদের অভাব হয় না। এমনকি অত্যন্ত অল্প পরিশ্রমে বা সামান্য চেষ্টাতেই এঁরা জীবনের বড় বড় সাফল্য মুঠোয় পুরে নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যশালী অক্ষরগুলো ঠিক কী কী:

'M' অক্ষর: বুদ্ধির জোরে শূন্য থেকে শিখরে
বর্ণমালার 'M' (বাংলায় ম) অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু, তাঁরা জন্মগতভাবেই ভীষণ তীক্ষ্ণ বুদ্ধিমান হন। এঁরা মূলত নিজেদের বুদ্ধির জোরেই সমাজে কাড়ি কাড়ি টাকা এবং আকাশছোঁয়া নাম-যশ দুটোই একসঙ্গে কামিয়ে নেন। এঁরা শুধু টাকা রোজগার করতেই জানেন না, সেই অর্জিত অর্থ ঠিক কোন জায়গায় বিনিয়োগ (ইনভেস্ট) করলে দ্বিগুণ লাভ হবে, সেই বিষয়েও ওস্তাদ। ধনদেবীর কৃপায় এঁদের ভাঁড়ার কখনই শূন্য হয় না। এমনকি কোনও অতি সাধারণ বা গরিব ঘরে জন্ম নিলেও, নিজেদের বুদ্ধির জোরে এঁরা দ্রুত ধনী হয়ে ওঠেন। ভবিষ্যৎ নিয়ে নিখুঁত পরিকল্পনা করে পা ফেলতে এঁরা ভালোবাসেন।

'S' অক্ষর: ভাগ্যের ছায়ায় রাজকীয় জীবন
যাঁদের নাম ইংরেজি 'S' (বাংলায় স/শ) অক্ষর দিয়ে শুরু হয়, ভাগ্যদেবীর পূর্ণ সমর্থন বা 'লাক ফ্যাক্টর' সর্বদা তাঁদের সঙ্গে ছায়ার মতো ঘোরে। এঁরা নিজেদের সুপ্ত প্রতিভা এবং পরিশ্রমের জোরে সমাজে এক সম্পূর্ণ আলাদা ও প্রভাবশালী পরিচিতি তৈরি করতে সফল হন। প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়ার কারণে কর্মজীবন ও ব্যবসা, উভয় জায়গাতেই এঁদের সাফল্যের গ্রাফ থাকে বরাবরই ঊর্ধ্বমুখী।

Advertisement

'A' অক্ষর: অল্প চেষ্টাতেই বাজিমাত
যাঁদের নাম ইংরেজি 'A' (বাংলায় অ/আ) অক্ষর দিয়ে শুরু হয়, তাঁদের প্রতি দেবী লক্ষ্মী সর্বদা অত্যন্ত সদয় থাকেন। এই অক্ষরের মানুষেরা জীবনে অলৌকিক শক্তির মতো অল্প চেষাতেই অনায়াসে বড় সাফল্য পেয়ে যান। আর এই কারণেই এঁদের মধ্যে আত্মবিশ্বাস থাকে ভরপুর। জীবনের শুরুর দিকে অর্থাৎ বেশ অল্প বয়সেই এঁরা সমাজে বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখেন। চাকরি হোক বা ব্যবসা— জীবনের যে ক্ষেত্রই এঁরা বেছে নিন না কেন, সর্বত্রই সাফল্যের পতাকা ওড়ান।

'K' অক্ষর: কম বয়সেই কোটিপতি হওয়ার যোগ
ইংরেজি 'K' (বাংলায় ক) অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের অর্থনৈতিক ভাগ্য রাজকীয়। জ্যোতিষ শাস্ত্র বলছে, এঁরা খুব কম বয়সেই ধনী বা বিত্তবান হয়ে ওঠার সৌভাগ্য লাভ করেন। বিশেষ করে পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এঁদের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টির কারণে কর্মক্ষেত্রে খুব দ্রুত উচ্চ পদে আসীন হন এঁরা। শুধু তাই নয়, এঁদের মধ্যে পরিচালনা বা ম্যানেজমেন্টের এক অনবদ্য সহজাত ক্ষমতা থাকে, যা এঁদের প্রতিনিয়ত বড় ধরনের আর্থিক লাভের মুখ দেখতে সাহায্য করে।

 

Read more!
Advertisement
Advertisement