Advertisement

Kojagori Lakshmi Puja 2026: ২৫ না ২৬ অক্টোবর, কবে করবেন কোজাগরী লক্ষ্মীপুজো? পূর্ণিমা কখন লাগছে, জানুন শুভ সময়

কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। মর্ত্যে এসে দেবী তাঁর ভক্তদের আশীর্বাদ দান করেন। দেবী লক্ষ্মী পার্থিব-অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো-জাগতি’ থেকে, যার অর্থ হল ‘কে জেগে আছো’। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তাঁরা দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আগামী ২৫ অক্টোবর, রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।

পঞ্জিকা মতে কবে কোজাগরী লক্ষ্মীপুজো? জেনে নিন তিথি-নক্ষত্র ও সময়সূচিপঞ্জিকা মতে কবে কোজাগরী লক্ষ্মীপুজো? জেনে নিন তিথি-নক্ষত্র ও সময়সূচি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2026,
  • अपडेटेड 12:02 PM IST

আজ বিজয়া দশমী। আর দুর্গাপুজো মিটলেই কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। পুজোর পরের পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে সম্পদের দেবীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। বিশেষ করে পূর্ববঙ্গীয় হিন্দু বাঙালি সমাজের মধ্যে এই লক্ষ্মীপুজো করার প্রথা আছে। এই পুজোকে কোজাগরী লক্ষ্মীপুজো বলা হয়। ধন, যশ, খ্যাতি ও সুস্বাস্থ্য লাভের আশায় মা লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে।

কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। মর্ত্যে এসে দেবী তাঁর ভক্তদের আশীর্বাদ দান করেন। দেবী লক্ষ্মী পার্থিব-অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো-জাগতি’ থেকে, যার অর্থ হল ‘কে জেগে আছো’। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তাঁরা দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আগামী   ২৫ অক্টোবর, রবিবার  শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।

 কোজাগরী লক্ষ্মীপুজো কবে?
২০২৬ সালে কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর, রবিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই পুজো করা হয়। এই দিন সন্ধ্যা থেকে বাঙালি পরিবারে পরিবারে শুরু হয় দেবী লক্ষ্মীর আরাধনা। বাড়িতে আলপনা দেওয়া, পুজোর উপকরণ সাজানো এবং নৈবেদ্য তৈরির মাধ্যমে প্রস্তুতি নেন ভক্তরা।

পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ হবে ?
কোজাগরী লক্ষ্মীপুজোর ক্ষেত্রে পূর্ণিমা তিথির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার জন্য প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর এবং শেষ হবে পরের দিন, ২৬ অক্টোবর।

বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, এবছর অর্থাৎ ২০২৬ সালে কোজাগরি লক্ষ্মীপুজো পড়ছে—
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫ অক্টোবর, রবিবার।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পড়বে ৭ কার্তিক, ১৪৩৩।
পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১:৫৫ মিনিটে।
পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯:৪১ মিনিটে।

কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন?
দ্রিক পঞ্চাঙ্গের কলকাতা-ভিত্তিক হিসাব অনুযায়ী, ২৫ অক্টোবর রাতে নিশীথ পুজোর সময় রাত ১০টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত। অর্থাৎ, এই সময়ের স্থায়িত্ব প্রায় ৫০ মিনিট। তবে বাঙালি পরিবারে প্রচলিত রীতি অনুযায়ী সন্ধ্যাতেও লক্ষ্মীপুজো করা হয়। পুজোর সময় নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক প্রথা ও স্থানীয় পঞ্জিকা অনুসরণ করা যেতে পারে।

Advertisement

পুরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে। যার অর্থ ‘কে জেগে আছো’। কথিত রয়েছে, এই পূর্ণিমা রাতে নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরন। তিনি দেখেন, কেউ সারারাত জেগে আছেন কিনা। অনেকে আবার বলেন, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। তাই ভক্তি ভরে লক্ষ্মীপুজো করার পরে প্রথমে বালক, বৃদ্ধ ও শিশুদের খাবার খাওয়াতে হয়। আজও ধনসম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থেরা সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালান।
 

Read more!
Advertisement
Advertisement