Advertisement

Dhanteras 2026: ধনতেরসে সোনার বাজেট নেই? কিনুন এই ৩ সস্তার শুভ জিনিস

ধনতেরস এলেই সোনা বা রুপো কেনার ধুম পড়ে। লোকমতে, এই দিনে নতুন ধাতু বা প্রয়োজনীয় জিনিস ঘরে আনলে সংসারে সমৃদ্ধি আসে। কিন্তু সোনার দাম অনেকের সাধ্যের বাইরে। তাই বলে কি ধনতেরসের কেনাকাটা বাদ দিতে হবে? একেবারেই নয়।

Dhanteras 2026: সোনার বদলে কী কিনবেন?Dhanteras 2026: সোনার বদলে কী কিনবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 9:18 PM IST
  • ধনতেরস এলেই সোনা বা রুপো কেনার ধুম পড়ে।
  • লোকমতে, এই দিনে নতুন ধাতু বা প্রয়োজনীয় জিনিস ঘরে আনলে সংসারে সমৃদ্ধি আসে।

ধনতেরস এলেই সোনা বা রুপো কেনার ধুম পড়ে। লোকমতে, এই দিনে নতুন ধাতু বা প্রয়োজনীয় জিনিস ঘরে আনলে সংসারে সমৃদ্ধি আসে। কিন্তু সোনার দাম অনেকের সাধ্যের বাইরে। তাই বলে কি ধনতেরসের কেনাকাটা বাদ দিতে হবে? একেবারেই নয়। প্রচলিত রীতিতে এমন কয়েকটি জিনিস রয়েছে, যেগুলি কম খরচে কেনা যায়।  

নতুন বাসন: কাজে লাগবে, রীতিও মানা হবে
ধনতেরসে নতুন বাসন কেনার চল বহু দিনের। পিতল, তামা বা স্টিলের থালা, বাটি, গ্লাস কিংবা ছোট কোনও পাত্র কিনতে পারেন। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস হাতে ধন্বন্তরির আবির্ভাবের কাহিনির সঙ্গে এই রীতিকে যুক্ত করেন অনেকে। তাই নতুন পাত্রকে শুভ ও প্রাচুর্যের প্রতীক মনে করা হয়। দামি বাসন কেনার প্রয়োজন নেই। সংসারে যে জিনিসটি সত্যিই কাজে লাগবে, সেটিই বেছে নিন।

নতুন ঝাঁটা: পরিচ্ছন্নতার প্রতীক
ধনতেরসে ঝাঁটা কেনাও বহু পরিবারের প্রচলিত রীতি। লোকবিশ্বাসে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। ঘর পরিষ্কার রাখার এই উপকরণকে অশুভ বা দারিদ্র্য দূর করার প্রতীকও মনে করা হয়। তাই নতুন ঝাঁটা কিনে ঘরে আনার রেওয়াজ রয়েছে। তবে কেনার আগে গুণমান দেখে নিন। শুধু রীতি পালনের জন্য অপ্রয়োজনীয় জিনিস কেনার দরকার নেই।

গোটা ধনে 
ধনতেরসের পুজোয় অনেক জায়গায় গোটা ধনে রাখার রীতি রয়েছে। ধনের বীজকে বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। কেউ কেউ পুজোর পরে সেই বীজ মাটিতে পুঁতে দেন। গাছের বেড়ে ওঠাকে তাঁরা সংসারের উন্নতির প্রতীক হিসেবে দেখেন।  

ধনতেরসের মূল ভাবনা নতুন শুরু, সুস্থতা ও সমৃদ্ধির কামনা। সোনা কিনতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। পরিবারের প্রয়োজন বুঝে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করুন। ধার করে বা সঞ্চয় ভেঙে দামি জিনিস কেনা বুদ্ধিমানের কাজ নয়।  

Read more!
Advertisement
Advertisement