
Diwali 2026 Calendar: আলোর উৎসব দীপাবলির অপেক্ষায় দিন গুনছেন অনেকে। তবে ২০২৬ সালে দীপোৎসবের ক্যালেন্ডারে রয়েছে বিশেষ পরিবর্তন। সাধারণত পাঁচ দিন ধরে পালিত হলেও এবার উৎসবের পর্ব ছয় দিন জুড়ে। ৬ নভেম্বর ধনতেরস দিয়ে শুরু হবে উৎসব। তার পর নরক চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। কোন দিন কোন উৎসব? কখন পুজোর শুভ সময়? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট।
ধনতেরস: ৬ নভেম্বর, শুক্রবার
ধনতেরসকে ধন, স্বাস্থ্য ও সমৃদ্ধির উৎসব হিসাবে দেখা হয়। এই দিন ভগবান ধন্বন্তরি এবং কুবেরের পুজো করা হয়। সোনা, রুপো কিংবা পিতলের বাসন কেনার রীতি রয়েছে।
শুভ সময়: বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে রাত ৮টা ২৩ মিনিট। এই দিন বাড়িতে প্রদীপ জ্বালানো এবং সামর্থ্য অনুযায়ী ধাতুর জিনিস কেনা শুভ বলে মনে করা হয়।
নরক চতুর্দশী: ৭ নভেম্বর, শনিবার
ছোট দীপাবলি নামেও পরিচিত এই উৎসব। এই দিন যমরাজের উদ্দেশে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। সূর্যোদয়ের আগে তেল মেখে স্নান করাও প্রচলিত।
শুভ সময়: বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট।
দীপাবলি: ৮ নভেম্বর, রবিবার
কার্তিক অমাবস্যায় পালিত হবে দীপাবলি। এই দিন লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বাড়ির প্রবেশদ্বার, ঠাকুরঘর এবং চারপাশে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে।
শুভ সময়: বিকেল ৫টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট।
গোবর্ধন পুজো: ১০ নভেম্বর, মঙ্গলবার
শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা স্মরণে এই উৎসব পালিত হয়। গোরুর সেবা এবং অন্নদান বিশেষ গুরুত্বপূর্ণ।
শুভ সময়: সকাল ৬টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট।
ভাইফোঁটা: ১১ নভেম্বর, বুধবার
ভাই-বোনের সম্পর্কের উৎসব ভাইফোঁটা দিয়ে শেষ হবে দীপোৎসব। বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করবেন। ভাইয়েরাও বোনকে উপহার দেবেন।
শুভ সময়: দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২০ মিনিট।
মাঝের ৯ নভেম্বর কোনও প্রধান উৎসবের উল্লেখ নেই। তাই পাঁচটি উৎসব পালিত হলেও গোটা পর্ব ছড়াচ্ছে ছয়টি তারিখে। পুজোর সময় স্থানীয় পঞ্জিকা মিলিয়ে নেওয়া ভাল।