
Aaj Ka Panchang 7th October 2021: পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের ভাষায় 'পঞ্চাঙ্গ' (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবং চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ (Today's Panchang)।
পঞ্চাঙ্গ ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ
* শক সম্বত - ১৯৪৩, প্লব
* এদিন আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি লাগবে দিবা ঘ ৩:২৭ মিনিটে।
* সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। চন্দ্র, ৭ অক্টোবর পর্যন্ত সিংহ রাশিতে এবং তারপর তুলাতে অবস্থান করবে।
* জন্মে - কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী মঙ্গলের দশা।
* মৃতে - দোষ নাই, দিবা ঘ ৩.২৭ গতে উত্তরে।
* যোগিনী - পূর্বে, দিবা ঘ ৩:২৭ গতে নৈঋতে।
আজকের পঞ্জিকা
* আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ
* নক্ষত্র - চিত্রা নক্ষত্র
* আজকের কম্পাস: দক্ষিণ দিকে
* আজকের রাহুকাল: সন্ধে ০১:৪২ - ০৩:০৯ মিনিট
* সূর্যোদয় - সকাল ৫:৩৪ মিনিটে
* সূর্যাস্ত - সন্ধ্যা ৫:১৭ মিনিটে
শুভ সময়
* অভিজিৎ মুহূর্ত - দুপুর ১১:৫১ - ১২:৩৮ মিনিট
* অমৃত কাল - সকাল ০৩:২৩ - ০৪:৫০ মিনিট
* ব্রহ্ম মুহূর্ত - ভোর ০৪:৪৮ - ০৫:৩৬ মিনিট
যোগ
* অমৃত যোগ - দিবা ঘ ৭:১৩ মধ্যে ও ১:১৩ গতে ২:৪৪ মধ্যে এবং রাত্রি ঘ ৫:৫০ মধ্যে।
* মাহেন্দ্র যোগ - নেই।
* গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা - র১৩ চ১৪ ম১৩ বু১৩ বৃ২৩ শু১৭ শ২১ রা৪ কে১৭