
নতুন বছর পড়তে না পড়তেই সবারই যেটা আগ্রহ থাকে তা হল দুর্গাপুজো নিয়ে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর তা নিয়ে উত্তেজনা-উন্মাদনা কম কিছু নয়। চাদিন ধরে চলতে থাকা এই শারদীয়া উৎসবে মেতে ওঠেন সব ধর্ম-জাতির মানুষেরা। রথ তো চলেই এল। ১৬ জুলাই রথের রশিতে টান পড়তেই দুর্গাপুজো নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এই সময় জেনে নিন আর ক’দিন বাকি বাঙালির প্রাণের এই পুজোর। নীচে দেওয়া হলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত শারদীয়া দুর্গাপুজো ২০২৬-এর বিস্তারিত দিনক্ষণ।
২০২৬ সালের দুর্গাপুজো শুরু হতে আর মাত্র ৩ মাস ১০ দিন (১০৫ দিন) বাকি। আসুন দেখে নিই মহালয়া থেকে দশমী পর্যন্ত সমস্ত তারিখ। গত বছর ছিল সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো। ২ অক্টোবর ২০২৫ ছিল বিজয়া দশমী। এই বছর কিন্তু এমনটা হবে না। ২০২৬-এ শারদীয়া দুর্গাপুজো হবে অক্টোবরের মাঝামাঝি। জেনে নিন এই বছর কবে থেকে শুরু দুর্গাপুজো, সেই হিসেবে ঠিক করে নিন, কবে থেকে পুজোর প্রস্তুতি শুরু করবেন।
মহালয়া ২০২৬
২০২৬-এ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ১০ অক্টোবর শনিবার। সে দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত সুরে মহিষাসুরমর্দিনীর স্তব। পরের দিন ১১ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। আবাঙালি সম্প্রদায় সে দিন থেকে শুরু করবে শারদীয়া নবরাত্রির পুজো।
২০২৬-এ শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট
মহাষষ্ঠী পালিত হবে ১৭ অক্টোবর ২০২৬ শনিবার
সপ্তমী - ১৭ অক্টোবর (২৯ আশ্বিন), শনিবার
মহাসপ্তমী পালিত হবে ১৮ অক্টোবর ২০২৬ রবিবার
মহাষ্টমী পালিত হবে ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
মহানবমী পালিত হবে ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
বিজয়া দশমী পালিত হবে ২১ অক্টোবর ২০২৬ বুধবার
এই বছর একদিনে পুজোর দুটো তিথি পড়ার মতো কোনও ঘটনা থাকবে না। পুরো চার দিন ধরেই মা থাকবেন আমাদের ঘরে। এই বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর ২০২৬ রবিবার। কালীপুজোর আনন্দে সবাই মেতে উঠবে ৮ নভেম্বর ২০২৬ রবিবারে। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে ১১ নভেম্বর ২০২৬ বুধবার।
দেবীর আগমন ও গমন
এই বছর মহাসপ্তমী রবিবার পড়ায় দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে। পূরণ হয় ভক্তের মনোবাঞ্ছা, পরিশ্রমের সুফল পান সবাই। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষণ হয়। আবার ২০২৬-এ বিজয়া দশমী বুধবার পড়ায় দেবীর গমন হবে নৌকায়। শাস্ত্রমতে, দুর্গা যদি নৌকায় ফেরেন, তাহলে ফল “শস্য বুদ্ধিস্তথাজলম” অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য-শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।