Advertisement

Durga Puja Ashtami Dress: অষ্টমীতে কোন রঙের পাঞ্জাবি, শাড়ি পরা শুভ? জানুন

প্রচলিত জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অষ্টমীতে কিছু নির্দিষ্ট রঙের পোশাক পরাকে শুভ মনে করা হয়। বিশেষ করে লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের পোশাকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।

লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের পোশাকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের পোশাকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 9:24 PM IST
  • দুর্গাপুজোর অষ্টমী মানেই অন্য রকম একটা আবেগ।
  • অষ্টমীতে কিছু নির্দিষ্ট রঙের পোশাক পরাকে শুভ মনে করা হয়।
  • লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের পোশাকের আলাদা গুরুত্ব রয়েছে।

দুর্গাপুজোর অষ্টমী মানেই অন্য রকম একটা আবেগ। সকাল থেকে অঞ্জলি। তারপর বাড়ি বা মণ্ডপে আড্ডা। বিকেলে বন্ধু ও পরিবারের সঙ্গে ঠাকুর দেখা। ফলে অষ্টমীর সাজ নিয়েও থাকে বিশেষ পরিকল্পনা। নতুন শাড়ি, পাঞ্জাবি কিংবা পোশাক কেনার আগে অনেকেই আবার রঙের দিকটিও মাথায় রাখেন। প্রচলিত জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অষ্টমীতে কিছু নির্দিষ্ট রঙের পোশাক পরাকে শুভ মনে করা হয়। বিশেষ করে লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের পোশাকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। 

লাল শাড়ি বা পাঞ্জাবি
দুর্গাপুজোর সঙ্গে লাল রঙের সম্পর্ক বহু পুরনো। লালকে শক্তি, সাহস এবং শুভতার প্রতীক হিসেবে দেখা হয়। তাই অষ্টমীর দিন লাল শাড়ি পরার চল বাঙালি পরিবারে বহু দিনের। পুরুষেরা লাল বা লালচে পাড়ের পাঞ্জাবিও বেছে নিতে পারেন। লাল রঙের সঙ্গে সাদা ধুতি বা পাজামা বেশ মানানসই।

সাদা রঙে বাঙালিয়ানা
অষ্টমীর সাজে সাদা রঙও বেশ জনপ্রিয়। সাদা শাড়ির সঙ্গে লাল পাড় বাঙালির পুজোর অন্যতম পরিচিত সাজ। সাদা রঙকে শান্তি ও পবিত্রতার প্রতীক মনে করা হয়। তাই অষ্টমীর অঞ্জলির জন্য সাদা-লাল শাড়ি বেছে নেন অনেকে। পুরুষদের জন্য সাদা পাঞ্জাবির সঙ্গে লাল বা গেরুয়া উত্তরীয়ও হতে পারে সুন্দর পছন্দ।

হলুদ রঙেও জমবে সাজ
হলুদকে শুভ এবং উজ্জ্বলতার রঙ হিসেবে ধরা হয়। অষ্টমীর দিনে হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরলে সাজে আলাদা উজ্জ্বলতা আসে। যাঁরা খুব গাঢ় রঙ পছন্দ করেন না, তাঁদের জন্য হলুদ বেশ ভালো বিকল্প। সঙ্গে হালকা গয়না বা সাদা পাজামা রাখলে সাজ আরও সুন্দর দেখাতে পারে।

গোলাপি রঙের পোশাক
অষ্টমীর জন্য গোলাপিও বেছে নিতে পারেন। প্রচলিত বিশ্বাসে এই রঙকে ভালোবাসা, কোমলতা ও আনন্দের সঙ্গে যুক্ত করা হয়। প্যাস্টেল বা হালকা গোলাপি শাড়ি যেমন সুন্দর, তেমনই গোলাপি পাঞ্জাবিও পুজোর দিনে নজর কাড়তে পারে।

Advertisement

তবে পোশাকের রঙ বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের পছন্দ এবং স্বাচ্ছন্দ্য। শুধু কোনও রঙকে শুভ বলা হয়েছে বলেই সেটি পরতে হবে, এমন কোনও নিয়ম নেই। অষ্টমীর দিন মন ভাল রেখে পুজোর আনন্দে সামিল হওয়াটাই আসল। 

Read more!
Advertisement
Advertisement