Advertisement

Durga Puja Colour Wise Clothes: দুর্গাপুজোয় কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ? জানুন

দুর্গাপুজোয় লোকবিশ্বাস অনুযায়ী, প্রতিদিন নির্দিষ্ট রঙের পোশাক পরার রীতির প্রচলন রয়েছে। প্রতিটি রঙের আলাদা তাৎপর্য। সেগুলি দেবী দুর্গার নয় রূপের সঙ্গে সম্পর্কিত। দেখে নিন তালিকা।

দুর্গাপুজোয় কী পোশাক পরা শুভ।দুর্গাপুজোয় কী পোশাক পরা শুভ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 9:42 PM IST
  • প্রতিদিন নির্দিষ্ট রঙের পোশাক পরার রীতির প্রচলন রয়েছে।
  • প্রতিটি রঙের আলাদা তাৎপর্য।

চলে এল বাঙালির সেরা পার্বণ দুর্গাপুজো। দেবীপক্ষ শুরু। আর কয়েকটা দিন পর মায়ের বোধন। প্যান্ডেল প্যান্ডেলে মাতৃ আরাধনা। ঠাকুরদেখার ভিড়। ১১ অক্টোবর, রবিবার প্রথমা। ১৯ অক্টোবর, সোমবার নবমী। এই সময় চলে নবরাত্রিও। নবরাত্রির প্রতিটি দিনে দেবী দুর্গার এক-একটি রূপের পুজো করা হয়। দুর্গাপুজোয় পোশাকের রঙেরও গুরুত্ব রয়েছে। প্রতিটি দিনে নির্দিষ্ট রঙের পোশাক পরার রীতিও রয়েছে। এই রংগুলিকে আনন্দ, শান্তি, শক্তি ও ইতিবাচকতার প্রতীক হিসাবে দেখা হয়। চলুন জেনে নেওয়া যাক, কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ।

১১ অক্টোবর, রবিবার: প্রথমায় পূজিত হন দেবী শৈলপুত্রী। তাঁকে শক্তি ও ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়। এই দিন হলুদ রঙের পোশাক পরা শুভ। পুজোর সাজে বেছে নিতে পারেন হলুদ পোশাক।

১২ অক্টোবর, সোমবার:  নবরাত্রির দ্বিতীয়ায় আরাধনা করা হয় দেবী ব্রহ্মচারিণীর। তিনি তপস্যা, সংযম ও দৃঢ় সংকল্পের প্রতীক। তাঁর পুজো করলে জীবনে সাফল্য ও উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিন সবুজ রঙের পোশাক পরা শুভ।

১৩ অক্টোবর, মঙ্গলবার: তৃতীয়ায় পুজো করা হয় দেবী চন্দ্রঘণ্টার। তিনি সাহস, শান্তি ও শক্তির প্রতীক। তাঁর আরাধনায় জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিন ধূসর বা স্লেট রঙের পোশাক পরা শুভ।

১৪ অক্টোবর, বুধবার: চতুর্থীতে পুজো করা হয় দেবী কুষ্মাণ্ডার। বিশ্বাস করা হয়, তিনি ভক্তদের জীবন থেকে দুঃখ ও নেতিবাচকতা দূর করে সুখ-সমৃদ্ধির আশীর্বাদ দেন। এই দিন কমলা রঙের পোশাক পরা শুভ। কমলা রং উৎসাহ ও ইতিবাচক শক্তির প্রতীক।

১৫ অক্টোবর, বৃহস্পতিবার: পঞ্চমীতে আরাধনা করা হয় দেবী স্কন্দমাতার। তিনি স্নেহ, মমতা ও সুরক্ষার প্রতীক। এই দিন সাদা রঙের পোশাক পরা শুভ। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক।

১৬ অক্টোবর, শুক্রবার: ষষ্ঠীতে পুজো করা হয় দেবী কাত্যায়নীর। সাহস ও শক্তির প্রতীক। এই দিন লাল রঙের পোশাক পরুন। লাল রং মানে শক্তি ও উদ্যম।

Advertisement

১৭ ও ১৮ অক্টোবর, শনিবার ও রবিবার: সপ্তমীতে পূজিত হন দেবী কালরাত্রিষ। শুভ শক্তি ও নেতিবাচকতার বিনাশকারী দেবী। এই দিন নীল রঙের 

১৯ অক্টোবর, রবিবার: অষ্টমীতে আরাধনা করা হয় দেবী মহাগৌরীর। শান্তি, পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। এই দিন গোলাপি রঙের পোশাক পরা শুভ। 

২০ অক্টোবর, সোমবার: নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজো। সিদ্ধি, জ্ঞান ও সমৃদ্ধির দাত্রী। এই দিন বেগুনি রঙের পোশাক পরা শুভ। 
 

Read more!
Advertisement
Advertisement