
দশমী মানেই উমা বিদায়ের সময় চলে এসেছে। প্রতি বছর পাঁচদিনের জন্য মর্ত্যে আসেন ঘরের মেয়ে উমা। আর দশমীতে বিদায় নেন তিনি। যদিও এই বছর বাড়তি পাওনা হিসাবে দুদিন সপ্তমী পড়েছিল, তাই হিসাব মতো ৬দিনের পুজো ছিল। একটা পুজো যেতে না যেতেই শুরু হয়ে যায় আরও একটা পুজোর কাউন্ট ডাউন। পুরো একটা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা এই উৎসবের জন্য়। কিন্তু জানেন কী আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের দুর্গাপুজো কবে পড়েছে? রইল আগামী বছরের পুজোর তারিখ-তিথির বিস্তারিত আপডেট।
২০২৭ সালের দুর্গাপুজোর সময়সূচি
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ক্যালেন্ডারের পাতা ওল্টানোর সঙ্গে সঙ্গে নজর থাকে আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের উৎসবের দিনগুলির দিকে। বিশেষ করে ছুটির হিসেব কষতে এবং ভ্রমণের পরিকল্পনা সাজাতে অনেকেই আগেভাগে জেনে নিতে চান পুজোর দিনক্ষণ। পঞ্জিকা অনুসারে, ২০২৭ সালের দুর্গাপুজো আয়োজিত হবে অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এক নজরে দেখে নিন মহালয়া ও দুর্গাপুজোর পুরো তালিকা।
রইল মহালয়া ও দুর্গোৎসবের তারিখ
মহালয়া-৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
মহাপঞ্চমী-৫ অক্টোবর, মঙ্গলবার
মহাষষ্ঠী-৬ অক্টোবর, বুধবার
মহাসপ্তমী-৭ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী-৮ অক্টোবর, শুক্রবার
মহানবমী-৯ অক্টোবর, শনিবার
বিজয়া দশমী-১০ অক্টোবর, রবিবার।
তবে কেউ কেউ বলছেন আগামী বছর অষ্টমী তিথি দুদিন পড়েছে আবার কারোর কারোর মতে ২দিন নবমীর তিথি। এই নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে ১০ অক্টোবরের মধ্যে পুজো শেষ হচ্ছে, এটা নিশ্চিত।