
রমজান মাস প্রায় শেষ লগ্নে। ২৯-৩০ দিন টানা রোজা রাখার পর মাসের শেষ দিন চাঁদের অপেক্ষায় থাকেন মুসলিম ধর্মাবলম্বীরা। চাঁদ দেখে রোজা ভঙ্গ করার পরই পালিত হয় ইদ-উল-ফিতর। যা খুশির ইদ নামেও পরিচিত। তবে ইদের তারিখ নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। সকলেই জানতে আগ্রহী এ রাজ্যে ইদের ছুটি পড়বে কবে?
এ বছর ইদ কবে?
ইসলামিক ক্যালেন্ডার অনুসারে রমজান মাসের পর শুরু হয় সাবান মাস। এই মাসের প্রথম দিনে পালিত হয় ইদ-উল ফিতর। কখনও ২৯ দিনের রোজার পর ইদের চাঁদ ওঠে, আবার কখনও ৩০ দিন রোজা রাখার পর ঈদের চাঁদ দেখা যায়। মনে করা হচ্ছে, এই বছর ১৯ মার্চ ইদের চাঁদ দেখা যাবে। তাহলে পরের দিন ২০ মার্চ, শুক্রবার পালিত হবে খুশির ইদ।
এ বছর রমজান মাসের শেষে কবে চাঁদ উঠবে, সেই সময় নিয়ে দ্বিমত রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে। আবার আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ পূর্বের দেশগুলির মধ্যে ইদের দিনক্ষণের ফারাক থাকে। এবার শীতের একদম শেষ লগ্নে পালিত হচ্ছে রমজান। জানা যাচ্ছে, এবার থেকে ক্রমশ এগিয়ে আসবে রমজান এবং ইদের সময়।
ইদের সময়
যেখানে গোটা দুনিয়া সাধারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিনে এক বছরের হিসেব করে। সেখানে মুসলিমরা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ দিনে এক বছর হিসেব করে। এই কারণেই ইদ-উল-ফিতর বা মুসলিমদের পবিত্র ইদের উৎসব নতুন বছর ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে ১১ দিন আগেই চলে আসে। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর সাবান মাসের প্রথম তারিখে পালিত হয়। যেখানে গোটা দুনিয়া সাধারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিনে এক বছরের হিসেব করে।
ইদের ছুটি কবে?
এ বছর রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি রমজান ৩০ দিনে হলে শেষ দিন চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ২০ মার্চ ইদ-উল-ফিতর উদযাপিত হবে। তবে কোনও কারণে সেদিন পবিত্র চাঁদ দেখা না গেলে ইদ পালিত হবে ২১ মার্চ। পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় ২১ মার্চ ইদ-উল-ফিতারের ছুটি হিসেবে ধার্য করা রয়েছে। চাঁদ দেখার উপর সেটি পরিবর্তন করা যেতে পারে।