
Falgun Maas 2022: বাংলার বারো মাসের মধ্যে ফাল্গুন হল একাদশ। ফাল্গু বা ফাগুন মাসে মানেই বসন্ত ঋতু। এককথায় বসন্ত ঋতুর ফাল্গুন মাসের শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন রঙে সেজে ওঠে ধরিত্রী। বাংলার ফাল্গুন মাসের নাম এসেছে ফাল্গুনি নক্ষত্র থেকে। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে ফাল্গুন। ধর্মীয়ভাবে এই মাসে অনেক বড় ব্রত ও উৎসব পালন করা হয়। চলুন জেনে নেওয়া যাক এই মাসে এবং প্রধান ব্রত -উৎসবগুলোতে কী করবেন আর কী করবেন না...
ফাল্গুন মাসে কী করবেন আর করবেন না-
১. এই মাসে ঠান্ডা বা স্বাভাবিক জল দিয়ে স্নান করার চেষ্টা করুন।
২. খাবারে শস্যদানার ব্যবহার কম করুন, বেশি করে ফল খান।
৩-. আরও রঙিন এবং সুন্দর পোশাক পরুন। সুগন্ধি ব্যবহার করুন।
৪- নিয়মিত ভগবান কৃষ্ণের পুজো করুন। পুজোয় প্রচুর ফুল ব্যবহার করুন।
৫- এই মাসে নেশাজাতীয় দ্রব্য এবং মাংস ও মাছ খাওয়া থেকে বিরত থাকুন।
ফাল্গুন মাসে ব্রত-উৎসব
ফাল্গুন মাসে ভগবান বিষ্ণু এবং শিব উভয়ের পুজোর সাথে জড়িত দুটি প্রধান উৎসব রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আসে মহাশিবরাত্রির উৎসব। অন্যদিকে, ভগবান বিষ্ণুর পুজোর উৎসব আমলকী একাদশী ফাল্গুনের শুক্লা একাদশীতে পড়ে। চাঁদেরও জন্ম ফাল্গুনেই, তাই এই মাসে চন্দ্রেরও পুজো করা হয়। প্রেম এবং আধ্যাত্মিকতার উৎসব হোলিও ফাল্গুনেই পালিত হয়। এই মাসে, ও দক্ষিণ ভারতের উত্তরী নামে উৎসব পালিত হয় মন্দিরে।
কৃষ্ণের আরাধনা করুন
ফাল্গুন মাসে শ্রী কৃষ্ণের পুজো বিশেষ ফলদায়ক। এই মাসে শিশু কৃষ্ণ, যুব কৃষ্ণ এবং গুরু কৃষ্ণ এই তিন রূপের পুজো করা যেতে পারে। শিশুদের জন্য বালগোপালের পুজো করুন। প্রেম এবং আনন্দের জন্য তরুণ কৃষ্ণের পূজা করুন। জ্ঞানের জন্য গুরু কৃষ্ণের উপাসনা করুন।