Advertisement

Fridge Vastu Tips: ফ্রিজে বা তার আশে ভুলেও রাখবেন না এই জিনিস, লক্ষ্মী ক্রুদ্ধ হন

ভাল রোজগার হচ্ছে। মাসের শেষে ব্যাঙ্কে টাকাও জমছে। কিন্তু কিছুতেই যেন সঞ্চয় বাড়ছে না। অনেক সময় মাসের খরচ সামলাতেই হিমশিম খেতে হয়। বাস্তুশাস্ত্রের বিশ্বাস, এর পিছনে বাড়ির কিছু দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে।

Fridge Vastu: বাস্তুশাস্ত্রের বিশ্বাস, এর পিছনে বাড়ির কিছু দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে।Fridge Vastu: বাস্তুশাস্ত্রের বিশ্বাস, এর পিছনে বাড়ির কিছু দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 5:10 PM IST
  • কিছুতেই যেন সঞ্চয় বাড়ছে না।
  • অনেক সময় মাসের খরচ সামলাতেই হিমশিম খেতে হয়।
  • বাড়ির ফ্রিজের উপর কী রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

ভাল রোজগার হচ্ছে। মাসের শেষে ব্যাঙ্কে টাকাও জমছে। কিন্তু কিছুতেই যেন সঞ্চয় বাড়ছে না। অনেক সময় মাসের খরচ সামলাতেই হিমশিম খেতে হয়। বাস্তুশাস্ত্রের বিশ্বাস, এর পিছনে বাড়ির কিছু দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে। বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র কোথায় রাখা হচ্ছে, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। এমনকি বাড়ির ফ্রিজের উপর কী রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

বর্তমানে প্রায় সব বাড়িতেই ফ্রিজ রয়েছে। জায়গার অভাবে অনেকে ফ্রিজের উপরে জলের বোতল, ওষুধ, পুরনো কৌটো থেকে শুরু করে পুজোর সামগ্রীও রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, ফ্রিজের উপরে কয়েকটি জিনিস রাখা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয়, এর ফলে বাড়ির সুখ-সমৃদ্ধি এবং আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেখে নিন, কোন পাঁচটি জিনিস ফ্রিজের উপরে রাখা এড়িয়ে চলবেন।

১. জলের বোতল বা পাত্র
অনেকেই ফ্রিজের উপরে জলের বোতল, জগ বা অন্য পাত্র রাখেন। বাস্তুশাস্ত্রে ফ্রিজকে অগ্নি উপাদানের সঙ্গে যুক্ত করা হয়। অন্য দিকে, জলকে মনে করা হয় জল উপাদানের প্রতীক। এই দুই বিপরীত উপাদান একসঙ্গে রাখলে বাড়ির শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই জলের পাত্র অন্য জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়।

২. ওষুধের বাক্স
জায়গার অভাবে অনেক বাড়িতেই ফ্রিজের উপরে ওষুধের বাক্স রাখা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘর মূলত খাবার ও শস্যের জায়গা। সেখানে ওষুধ বা চিকিৎসার সামগ্রী রাখা উচিত নয়। ওষুধ রাখার জন্য আলাদা পরিষ্কার জায়গা তৈরি করা ভাল।

৩. দেবদেবীর ছবি বা পুজোর সামগ্রী
অনেকে ফ্রিজের উপরে ছোট মূর্তি, দেবদেবীর ছবি বা পুজোর জিনিস রাখেন। বাস্তুশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পুজোর সামগ্রীর জন্য আলাদা পরিষ্কার ও সম্মানজনক জায়গা থাকা প্রয়োজন। ফ্রিজের উপরে এই ধরনের জিনিস রাখা উচিত নয়। বাড়ির পুজোর জায়গা পরিষ্কার ও গোছানো রাখার পরামর্শ দেওয়া হয়।

Advertisement

৪. ভাঙা বাসন ও পুরনো কৌটো
ফ্রিজের উপরে পুরনো প্লাস্টিকের কৌটো, ভাঙা কাপ, খালি বোতল কিংবা অব্যবহৃত বাসন জমিয়ে রাখেন অনেকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে দীর্ঘদিন ভাঙাচোরা ও অকেজো জিনিস জমিয়ে রাখা অশুভ। বিশেষ করে রান্নাঘরে এই ধরনের জঞ্জাল রাখা উচিত নয়। এতে বাড়ির ইতিবাচক পরিবেশ নষ্ট হয় বলে বিশ্বাস করা হয়।

৫. ঝাঁটা ও জুতো-চটি
বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়। একে পরিচ্ছন্নতা ও সম্পদের প্রতীক বলে মনে করা হয়। তাই রান্নাঘর বা খাবার রাখার জায়গার কাছে ঝাঁটা রাখা উচিত নয়। একই ভাবে ফ্রিজের উপরে বা আশপাশে জুতো, চটি কিংবা নোংরা জিনিস রাখা ঠিক নয়।  

Read more!
Advertisement
Advertisement