
Ganesh Chaturthi 2026: ভগবান গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। এই দিনে ভক্তরা গণপতি বাপ্পার মূর্তি নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তারপর তাঁরা শুভ সময়ে মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর বাপ্পার পুজো করা হয় এবং বিভিন্ন নৈবেদ্য নিবেদন করা হয়। এই সময়ে ভক্তরা গণেশ মন্ত্র জপ করেন এবং পরিবারের সঙ্গে আরতি করেন। কিছুদিন পর গণপতি বাপ্পার মূর্তি বিসর্জন দেওয়া হয়। কেউ দেড় দিনের মধ্যে, কেউ তৃতীয় দিনে, আবার কেউ সপ্তম দিনে গণেশ বিসর্জন করেন। অন্যদিকে, প্যান্ডেল ও মন্দিরে স্থাপিত গণেশ মূর্তিগুলি সাধারণত অনন্ত চতুর্দশীতে বিসর্জন দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীতে গণপতি স্থাপনের শুভ সময় ও পদ্ধতি।
গণেশ চতুর্থী শুভ সময়
গণেশ চতুর্থীর পুজো বিধি
গণেশ চতুর্থীর ভোগ তালিকা
কখন করবেন পুজো?
এইবার গণেশ চতুর্থী উৎসব সোমবার পালিত হবে। এই দিনে ঘরে, মন্দিরে এবং সর্বজনীন প্যান্ডেলে গণপতি বাপ্পাকে স্থাপন করা হবে। জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্জিকার গণনা অনুসারে, সোমবার, ১৪ সেপ্টেম্বর ভগবান গণেশকে স্থাপন করা শাস্ত্রসম্মত হবে। চতুর্থী তিথি সোমবার সকাল ৭:০৭ মিনিটে শুরু হবে এবং মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৪৪ মিনিট পর্যন্ত চলবে। শ্রী গণেশকে স্থাপনের শুভ সময় হল সকাল ১১:০২ মিনিট থেকে দুপুর ১:৩১ মিনিট পর্যন্ত, যা মঙ্গলজনক এবং শাস্ত্রসম্মত। শাস্ত্র ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিঘ্নহর্তার এই মহা উৎসব উদযাপিত হবে। বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চণ্ডীচরণ হালদার জানিয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার গণনা অনুযায়ী, ২০২৬ সালের গণেশ চতুর্থী পালিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর, সোমবার (২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ)। চতুর্থী তিথি আরম্ভ ১৪ সেপ্টেম্বর, সকাল ৭:০৬ মিনিটে। চতুর্থী তিথি সমাপ্তি ১৫ সেপ্টেম্বর, সকাল ৭:৪৪ মিনিটে। মধ্যাহ্ন পুজো ও প্রতিমা স্থাপনের শুভ সময়, ১৪ সেপ্টেম্বর সকাল ১১:০২ মিনিট থেকে দুপুর ১:৩১ মিনিট পর্যন্ত। জ্যোতিষ অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত হলো সকাল ১১:৪৫ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত। রাহুকাল হলো সকাল ৭:৩০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত। এই সময়ে ভগবান গণেশ স্থাপন করবেন না।
শহর অনুযায়ী গণেশ পুজোর শুভ সময়
পুনেতে সকাল ১১টা ১৬ মিনিট থেকে দুপুর ১টা ৪৪ মিনিট, নয়াদিল্লিতে সকাল ১১টা ২ মিনিট থেকে দুপুর ১টা ৩১ মিনিট এবং চেন্নাইয়ে সকাল ১০টা ৫১ মিনিট থেকে দুপুর ১টা ১৮ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে। জয়পুরে সকাল ১১টা ৮ মিনিট থেকে দুপুর ১টা ৩৬ মিনিট, হায়দ্রাবাদে সকাল ১০টা ৫৮ মিনিট থেকে দুপুর ১টা ২৫ মিনিট এবং গুরগাঁওয়ে সকাল ১১টা ৩ মিনিট থেকে দুপুর ১টা ৩১ মিনিট পর্যন্ত পুজো করা যাবে। চণ্ডীগড়ে সকাল ১১টা ৪ মিনিট থেকে দুপুর ১টা ৩৩ মিনিট, কলকাতায় সকাল ১০টা ১৮ মিনিট থেকে দুপুর ১২টা ৪৬ মিনিট, মুম্বইয়ে সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৪৮ মিনিট এবং বেঙ্গালুরুতে সকাল ১১টা ২ মিনিট থেকে দুপুর ১টা ২৮ মিনিট পর্যন্ত গণেশ পুজোর শুভ সময় রয়েছে। এছাড়া আহমেদাবাদে সকাল ১১টা ২১ মিনিট থেকে দুপুর ১টা ৪৯ মিনিট এবং নয়ডায় সকাল ১১টা ২ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময়।
আর্থিক উন্নতির জন্য গণেশকে গুড় ও ঘি নিবেদন করুন এবং দরিদ্র/অভাবীদের খাবার বা মিষ্টি দিন। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য প্রতিদিন শ্রী গণেশকে দূর্বা বা দূর্বার মালা অর্পণ করুন। ছাত্রছাত্রীদের জন্য, গণেশজকে দূর্বা এবং মোদক নিবেদন করুন। গণেশকে তুলসী পাতা অর্পণ করবেন না, গণেশেরর পুজোয় তুলসী নিষিদ্ধ।