Advertisement

Jamai Sashti: মেনুতে পায়েস মাস্ট, জামাইকে গাঢ় রঙের পোশাক উপহার নয়, জামাইষষ্ঠীতে শাশুড়িদের কী কী করতে হবে?

বিবাহিত মেয়েদের মায়েরা খুব আদর যত্ন করে জামাইকে বরণ করেন, ভাল-মন্দ রান্না করে খাওয়ান। মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনায় ষষ্ঠীব্রত পালন করেন শাশুড়িরা। তবে অবশ্যই মাথায় রাখতে হয় বিশেষ কিছু নিয়ম।

জামাইষষ্ঠীজামাইষষ্ঠী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 12:06 PM IST
  • খুব আদর যত্ন করে জামাইকে বরণ করেন শাশুড়ি
  • অবশ্যই মাথায় রাখতে হয় বিশেষ কিছু নিয়ম
  • শাশুড়িদের যা জানা জরুরি

প্রতিটি বাঙালি হিন্দু পরিবারেই জামাইষষ্ঠী ধুমধাম করে পালন করা হয়। বিবাহিত মেয়েদের মায়েরা খুব আদর যত্ন করে জামাইকে বরণ করেন, ভাল-মন্দ রান্না করে খাওয়ান। মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনায় ষষ্ঠীব্রত পালন করেন শাশুড়িরা। তবে অবশ্যই মাথায় রাখতে হয় বিশেষ কিছু নিয়ম। যদিও অনেকেরই সঠিক নিয়মগুলি জানা থাকে না। তাঁদের জন্য রইল বিশেষ টোটকা। 

> জামাইষষ্ঠীতে জামাইয়ের জন্য মাছ-মাংস, শাক-তরকারির একাধিক পদ রান্না করলেও শাশুড়িদের নিরামিষ আহার করতে হয়। সঠিক নিয়ম মেনে নিরামিষ খেতে না পারলেও মাছ-মাংস এদিন শাশুড়িদের না খাওয়াই ভাল। 

>  মা ষষ্ঠীর চরণে তেল-হলুদ নিবেদন করতে হয় প্রত্যেক শাশুড়িকে। তারপর দইয়ের সঙ্গে সেই হলুদের মিশ্রণ মিশিয়ে মেয়ে-জামাইয়ের কপালে ফোঁটা দিতে হবে। সাদা সুতো হলুদের মিশ্রণে শুকিয়ে নিয়ে মে-জামাইয়ের হাতে বেঁধে দিতে হবে। 

> জামাইষষ্ঠীর দিনের মেনুতে পায়েস মাস্ট। জামাইকে দিতে হবে বিজোড় সংখ্যার মিষ্টি। জোড় সংখ্যার মিষ্টি না দেওয়াই ভাল। 

> জামাইষষ্ঠীতে হাতে রাখতে হবে তালপাতার পাখা। বাজার থেকে নতুন তালপাখা কিনে আনতে হবে। সেটি জলে ভিজিয়ে হাওয়া করতে হবে জামাইকে। অন্য কোনও পাখা ব্যবহার করলে হবে না। 

> জামাইষষ্ঠীর দিন কোনওমতেই জামাই যেন একলা শ্বশুরবাড়িতে না আসে। মেয়ে-জামাইকে একসঙ্গেই আসতে হবে। 

> মা ষষ্ঠীর ব্রতয় বিজোড় সংখ্যার ফল রাখতে হবে। জোড় সংখ্যার ফল দিলে হবে না।

> এরই সঙ্গে চলে উপহার আদান-প্রদানের পালা। শাশুড়ি যেমন মেয়ে-জামাইকে উপহার দেন, তেমনই মেয়ে-জামাইকেও শ্বশুর-শাশুড়ির জন্য উপহার নিয়ে যেতে হয়। কালো বা গাঢ় রঙের পোশাক উপহার হিসাবে দেওয়া যাবে না। এতে সম্পর্কের উপর কুপ্রভাব পড়তে পারে। গলার চেন বা আংটিও দেওয়া যেতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement