
আমাদের অনেকেরই সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজেদের দেখার অভ্যাস আছে। সেটা চুল ঠিক করাই হোক বা শুধু মুখ দেখাই হোক, আমরা ভাবি এতে দোষের কী আছে? কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, এই ছোট অভ্যাসটি আপনার পুরো দিনটাই নষ্ট করে দিতে পারে।
কেন এটা ভুল?
বাস্তুশাস্ত্র বলে যে, ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর আলস্য এবং নেতিবাচক শক্তিতে ভরা থাকে। হয়তো লক্ষ্য করেছেন যে সকালে মুখটা একটু ফোলা এবং নিষ্প্রভ দেখায়। আয়নায় তাকানোর সঙ্গে সঙ্গেই সেই নেতিবাচক ভাব চোখের মাধ্যমে শরীরে ফিরে আসে। ফলে, পুরো দিনটা ভারাক্রান্ত এবং খিটখিটে মেজাজে কাটে।
নিজের দিকে তাকানোর চেয়ে ঈশ্বরকে স্মরণ করা ভালো
শাস্ত্র ব্রহ্ম মুহূর্তের সময়কে সবচেয়ে পবিত্র সময় বলে মনে করে। শাস্ত্র অনুসারে, সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের ইস্ট দেবতাকে স্মরণ করা অথবা নিজের হাতের তালুর দিকে তাকানো উচিত।
হাতের তালুর দিকে তাকানোর রহস্য
হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করার পরামর্শ দেন জ্যোতিষীরা: "করাগ্রে বসতে লক্ষ্মীঃ করমধ্যে সরস্বতী। করমুলে স্থিতো ব্রহ্মা প্রভাতে করদর্শনম্।" এর অর্থ হল, দেবী লক্ষ্মী হাতের সামনের দিকে, সরস্বতী মাঝখানে এবং ভগবান বিষ্ণু (বা ব্রহ্মা) নীচে অবস্থান করেন।
অন্যদিকে যখন কেউ সকালে উঠেই নিজেকে আয়নায় দেখেন, তখন এই ঐশ্বরিক শক্তির পরিবর্তে শারীরিক মায়ার প্রতি আসক্ত হয়ে পড়েন, যা আধ্যাত্মিকতায় আসক্তি এবং মায়ার প্রতীক হিসাবে বিবেচিত হয়।
বিছানার সামনে আয়না?
যদি কারও ড্রেসিং টেবিল সরাসরি আপনার বিছানার সামনে থাকে এবং চোখ খোলার সঙ্গে সঙ্গেই নিজেকে আয়নায় দেখতে পান, তবে এটি একটি বড় বাস্তু দোষ। ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় যে, ঘুমের সময় আমাদের আত্মার একটি সূক্ষ্ম অংশ দেহের বাইরে বিচরণ করে এবং আয়না সেই শক্তিকে বিভ্রান্ত করতে পারে। এর ফলে বাড়িতে উত্তেজনা বৃদ্ধি পায়।
তাহলে সকালে ঘুম থেকে উঠে কী করা উচিত?
আয়না ঢেকে দিন: যদি শোবার ঘরে আয়না থাকে এবং তা সরানো সম্ভব না হয়, তাহলে ঘুমাতে যাওয়ার আগে একটি পরিষ্কার পর্দা বা সাদা কাপড় দিয়ে তা ঢেকে রাখুন। এটি নেতিবাচক শক্তি শোষণ করা থেকে রক্ষা করে।
ধর্মীয় ছবি দেখুন: ঘরের এমন কোনও জায়গায় ঈশ্বর, উদীয়মান সূর্য বা পাখির ছবি রাখুন, যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে তা দেখতে পান। শাস্ত্রে একে মঙ্গল দর্শন বলা হয়।
হাতের তালুর ম্যাজিক: বিছানা থেকে ওঠার আগে নিজের হাতের তালুর দিকে তাকান এবং সেগুলো দিয়ে আপনার মুখ ঘষুন। এর ফলে আপনার হাতের ইতিবাচক শক্তি আপনার শরীরে প্রবাহিত হতে পারে।
মুখ ধোয়ার পরেই আয়নায় দেখুন: সতেজ হওয়ার পর, স্নান সেরে নেওয়ার পর, বা অন্তত ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নেওয়ার পর আয়নায় দেখা নিরাপদ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, জল দিয়ে শুদ্ধ হওয়ার পর শরীর পরিষ্কার হয়ে যায়।