Advertisement

Vastu Tips Good Fortune: ঘুম ভাঙতেই কী দেখছেন? বাস্তু মতে সকালে এই ভুলগুলিই ডেকে আনতে পারে চরম বিপদ

Vastu Tips Good Fortune: বিশেষজ্ঞরা বলছেন, অপরিষ্কার বা না ধোয়া থালা-বাটি সকালে দেখা সবচেয়ে অশুভ লক্ষণ। এমন ঘরে দেবী অন্নপূর্ণার কৃপা নষ্ট হয় এবং দারিদ্র্যের প্রবেশ ঘটে বলে বিশ্বাস করা হয়।

সকালে ঘুম থেকে ওঠার বাস্তু টিপসসকালে ঘুম থেকে ওঠার বাস্তু টিপস
Aajtak Bangla
  • 15 May 2026,
  • अपडेटेड 7:10 PM IST

Vastu Tips Good Fortune: কথায় বলে, ‘দিনটি কেমন যাবে, তা সকাল দেখলেই বোঝা যায়।’ বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, এই প্রবাদ কেবল কথার কথা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি। সকালে চোখ খোলার পর আপনি প্রথম কোন জিনিসের ওপর দৃষ্টিপাত করছেন, তার ওপর নির্ভর করে আপনার সারাদিনের মানসিক শান্তি ও কাজের সাফল্য। এমনকি ভুল কিছু দেখলে ঘরে দারিদ্র্য পর্যন্ত আসতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

অশুভের হাতছানি:
সকালে উঠে ভুলেও কখনও অপরিষ্কার বা নোংরা থালা-বাসন দেখবেন না। বাস্তু মতে, এঁটো বাসন দীর্ঘক্ষণ ঘরে ফেলে রাখলে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন এবং গৃহস্থে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। তাই রাতে ঘুমানোর আগেই রান্নাঘর পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। একইভাবে, শোবার ঘরে বা সামনে বন্ধ অথবা ভাঙা ঘড়ি রাখা অশুভের প্রতীক। বন্ধ ঘড়ি নাকি জীবনের অগ্রগতির চাকাকে থামিয়ে দেয়। এছাড়া সকালে নিজের বা অন্যের ছায়া দেখাও এড়িয়ে চলা উচিত, এতে সারাদিন মানসিক অস্থিরতা ও অহেতুক বাধা তৈরি হয়।

সৌভাগ্যের দিশা:
সকালটিকে মঙ্গলময় করতে বাস্তু শাস্ত্রের পরামর্শ, ঘুম থেকে উঠে প্রথমে দেব-দেবীর মূর্তির দর্শন করুন। এতে মন শান্ত থাকে ও পজিটিভ এনার্জি বাড়ে। যদি সামনে ঠাকুরঘর না থাকে, তবে নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ। শাস্ত্র মতে, মানুষের হাতের মূলে মা লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং অগ্রভাগে স্বয়ং ব্রহ্মার বাস। তাই করদর্শন করলে একসঙ্গেই তিন দেবতার আশীর্বাদ মেলে।

পাশাপাশি, উদীয়মান সূর্যদেবের আরাধনা বা সূর্যের লাল আভা দর্শন করা জীবনের সাফল্যের পথ প্রশস্ত করে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা যদি শুভ দর্শনের মাধ্যমে হয়, তবে কেবল সারাদিন নয়, সামগ্রিক জীবনযাত্রাতেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই সকালের এই অভ্যাসগুলি বদলে ফেলে আপনিও ফিরিয়ে আনতে পারেন হারানো সৌভাগ্য।

Read more!
Advertisement
Advertisement