Advertisement

Naihati Boro Maa Temple Closed: কালীপুজোর আগে বন্ধ হচ্ছে নৈহাটির বড়মার মন্দির, এ বছর দণ্ডি কাটা যাবে?

কালীপুজোর আগে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে নৈহাটির বড়মার মন্দির। ওই সময়ে আর মন্দিরে পুজো দিতে পারবেন না ভক্তরা। এই সময়ে মন্দিরে বসে প্রসাদ গ্রহণও বন্ধ থাকবে। এ বারের কালীপুজোয় কি মানত করে ভক্তরা দণ্ডি কাটতে পারবেন?

নৈহাটির বড়মার মন্দির বন্ধ থাকবে নৈহাটির বড়মার মন্দির বন্ধ থাকবে
Aajtak Bangla
  • নৈহাটি,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 2:32 PM IST
  • কালীপুজোর আগে থেকেই বন্ধ হচ্ছে নৈহাটির বড়মার মন্দির
  • ওই সময়ে আর মন্দিরে পুজো দিতে পারবেন না ভক্তরা
  • কালীপুজোয় কি মানত করে ভক্তরা দণ্ডি কাটতে পারবেন?

কালীপুজোর আগে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে নৈহাটির বড়মার মন্দির। ওই সময়ে আর মন্দিরে পুজো দিতে পারবেন না ভক্তরা। তবে এটি নতুন নিয়ম নয়। প্রতিবছরই কালীপুজোর সময়ে বন্ধ রাখা হয় মন্দিরের দরজা। 

এ বছরও কালীপুজোর আগে ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। যদিও জনসাধারণের দর্শন বন্ধ থাকলেও মন্দিরের ভিতরে বড়মার নিত্যপুজো চালু থাকবে। এই সময়ে মন্দিরে বসে প্রসাদ গ্রহণও বন্ধ থাকবে। 

নৈহাটির এই বড়মায়ের মন্দির অসংখ্য ভক্তের কাছে মনস্কামনা পূরণের এক বিশেষ জায়গা। দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে কারণ তাঁরা মনে করেন, বড়মা কাউকে নিরাশ করেন না। 

ইতিমধ্যেই ৮ নভেম্বর কালীপুজো উপলক্ষে নৈহাটি বড়মা পুজো কমিটির তরফে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। এক অমোঘ টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় জমান সেখানে। গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটা এখানে বরাবরের রীতি। 

কালীপুজোর সময় প্রতি বছরই মূল মন্দিরের পুজো বন্ধ থাকে। সেই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও কাজ হয়। মন্দির রং হয়। এছাড়াও মায়ের অঙ্গরাগ হয়। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন প্রথা মেনে মায়ের কাঠামো পুজো সম্পন্ন হয়েছে। ২৯ অক্টোবর বড়মার মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এদিন মায়ের প্রতিষ্ঠা পুজো হয়।

ভিড় নিয়ন্ত্রণে বিশেষ বন্দোবস্ত
কলকাতার চোরবাগানের বিপর্যয়ের পুনরাবৃত্তি যাতে কোনও ভাবেই না ঘটে, সে জন্য নৈহাটির বড়মার পুজোয় নজিরবিহীন নিরাপত্তার বলয় তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার মন্দির কমিটি ব্যারাকপুর পুলিশ প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করবে। সেখানে ভিড় ও ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। ময়দানে ৫০০ স্বেচ্ছাসেবক নামানো হতে পারে। 

কালীপুজোয় দণ্ডি কাটা যাবে কখন? 
দণ্ডি কাটার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। ৭ নভেম্বর থেকে দণ্ডি শুরু হয়ে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে তা শেষ করতে হবে। মানুষের আবেগ জড়িয়ে থাকায় নির্দিষ্ট সময়ের পরে কেউ এলে তা পুলিশি নির্দেশিকা অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। দণ্ডি কাটার লাইনে অসুস্থ হয়ে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করতে তৈরি থাকছে বিশেষ রেসকিউ টিম।  থাকবে টোটো অ্যাম্বুল্যান্স। মজুত রাখআ হবে পর্যাপ্ত ORS, জীবনদায়ী ওষুধ এবং মেডিক্যাল টিম। 

Advertisement

কবে দেওয়া যাবে প্রণামী ও সোনা
মানতের সোনা-দানা ও প্রণামী জমা নেওয়া হবে ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। ৭ ও ৮ নভেম্বর ফল ও মিষ্টির ডালি গ্রহণ করা হবে। খোলা হয়েছে অনলাইন পুজোর সুযোগও। প্রসাদ বিতরণের জন্য রেললাইনের উল্টো পারেও বিশেষ কাউন্টার গড়া হচ্ছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement