Advertisement

Numerology: 'স' বা 'শ' দিয়ে নাম শুরু হলে ব্যক্তিত্ব কেমন? সতর্ক থাকুন এই বিষয়ে

Numerology: নামের শুরুতে ব্যবহার করা সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। সংখ্যাতত্ত্বের মাধ্যমেই বোঝা যায় সেই ব্যক্তির ব্যক্তিত্ব, চরিত্র কিংবা আচরণ সম্পর্ক। নামের প্রথম অক্ষর স কিংবা শ দিয়ে শুরু হলে সেই ব্যক্তি ব্যক্তিত্ব কেমন হয়, তা জেনে নিন।

স এবং শ দিয়ে নাম হলে ব্যক্তিত্ব কেমন।স এবং শ দিয়ে নাম হলে ব্যক্তিত্ব কেমন।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Jun 2022,
  • अपडेटेड 12:10 PM IST
  • 'স' বা 'শ' দিয়ে নাম শুরু হলে ব্যক্তিত্ব কেমন?
  • সতর্ক থাকুন এই বিষয়ে
  • জানুন বিস্তারিত তথ্য

Numerology: বাস্তুশাস্ত্র, জ্যোতিষের মতো সংখ্যাতত্ত্বেরও বিশেষ গুরুত্ব রয়েছেন। নামের শুরুতে ব্যবহার করা সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। সংখ্যাতত্ত্বের মাধ্যমেই বোঝা যায় সেই ব্যক্তির ব্যক্তিত্ব, চরিত্র কিংবা আচরণ সম্পর্ক। নামের প্রথম অক্ষর স কিংবা শ দিয়ে শুরু হলে সেই ব্যক্তি ব্যক্তিত্ব কেমন হয়, তা জেনে নিন।

চরিত্র কেমন হয় ?

সংখ্যাত্তত্ব মতে এর খুব আত্মবিশ্বাসী হন। যেমন পরিস্থিত হয়ে থাকুন না কেন, এর সেখান থেকে সহজেই সমাধান সূত্র বের করে আনতে সক্ষম হন। সংখ্যাত্তত্ব মনে এঁদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকে। আর তার জেরেই যে কোনও পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারেন তাঁরা। পেশার দিক থেকেও অনেক সাফল্য অর্জন করতে পারেন এরা। নিজের কাজের নিরিখে সকলের মন জয় করে সহজেই প্রোমোশন পেয়ে যান।

'স' বা 'শ' দিয়ে নাম শুরু হলে অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এঁরা। প্রেমের ক্ষেত্রেও এরা অত্যন্ত সাবলীল। তবে এরা সঙ্গী কিংবা সঙ্গিনীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকেন। খুব বেশি রোমান্টিক এরা হন না। কিন্তু নিজের পার্টনারের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ এর  অবশ্যই পালন করে থাকেন। এদের ব্যবহারের প্রতি অন্যেরা বিশেষ আকর্ষিত হয়ে থাকেন। 

সাবধান থাকুন এই বিষয়ে

বন্ধুদের প্রতি বরাবরই উদারমনে থাকেন 'স' বা 'শ' দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিত্বরা। অত্যন্ত আস্থাভাজন থাকেন এঁরা। আর সেই সঙ্গে খুব বিশ্বাসী হন এরা। সবথেকে বড় গুণ হল এরা কোনও কারণে ধাক্কা খেলে সহজে ভেঙে পড়েন না। নতুন ভাবে আবার শুরু করার কথা ভাবেন। এই মনোভাবের জন্য এরা এগিয়ে যান সবসময়। স বা শ দিয়ে নাম হলে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরা বেশিরভাগ সময়ে ঠকে যান। কারণ অন্যকে সহজেই বিশ্বাস করার প্রবণতা। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তাঁকে সময় দিন। কিন্তু অনেক সময়ে দেখা যায় অন্যকে বিশ্বস করে ঠকে গিয়েছেন 'স' বা 'শ' দিয়ে নাম হওয়া ব্যক্তিত্বরা। তাই এক্ষেত্রে সাবধান হওয়া দরকার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement