
Kuber Blessing Birth Date: সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি অনুযায়ী, জন্মতারিখ মানুষের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশ্বাস করা হয়, কোনও কোনও তারিখে জন্মানো ব্যক্তিদের উপর সম্পদের দেবতা কুবের বিশেষভাবে প্রসন্ন থাকেন। কুবেরের আশীর্বাদে এই সব জাতকদের জীবনে অর্থাভাব খুব কমই দেখা যায়। জেনে নিন কোন কোন তারিখের জাতকরা কুবেরের অত্যন্ত প্রিয়।
৭, ১৬ ও ২৫ তারিখে জন্ম
মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে যাঁদের জন্ম, তাঁদের মূলাঙ্ক হয় ৭। এই সংখ্যার অধিপতি ছায়াগ্রহ কেতু। সংখ্যা জ্যোতিষ মতে, ৭ মূলাঙ্কের জাতকরা স্বভাবতই জ্ঞানী, ধার্মিক ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন। কুবেরের কৃপা থাকার ফলে জীবনে অর্থ-সম্পদের অভাব তাঁদের খুব কমই ছুঁতে পারে। শুধু আর্থিক সাফল্য নয়, সমাজে সম্মান ও প্রভাবও অর্জন করেন এঁরা।
৭ মূলাঙ্কের জাতক
কেতুর প্রভাবে ৭ মূলাঙ্কের জাতকদের অন্তর্দৃষ্টি বা ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী হয়। ভবিষ্যতে কী ঘটতে পারে, তা অনেক সময় আগেভাগেই আন্দাজ করতে সক্ষম হন তাঁরা। পরিকল্পনা করে এগোনোর স্বভাবের জন্য কর্মজীবনে বড় সাফল্য ধরা দেয় তাঁদের হাতে। ব্যবসা, গবেষণা কিংবা সৃজনশীল পেশায় এই মূলাঙ্কের জাতকরা বিশেষভাবে সফল হন।
৭, ১৬ ও ২৫ তারিখে জন্মানো মানুষদের চরিত্র
৭, ১৬ ও ২৫ তারিখে জন্মানো মানুষদের চরিত্রে এক ধরনের রহস্যময়তা থাকে। সহজে নিজের মনের কথা প্রকাশ করেন না তাঁরা। মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এই জাতকরা কোনও পরিস্থিতিতেই অন্যের করুণা বা অনুগ্রহের অপেক্ষায় থাকেন না। নিজেদের পরিশ্রম ও ইচ্ছেশক্তির উপরেই ভরসা রাখেন সবসময়। সংখ্যা জ্যোতিষ মতে, এই মূলাঙ্কের জাতকদের মধ্যে সাধারণ অবস্থান থেকে অসাধারণ সাফল্যে পৌঁছনোর ক্ষমতা জন্মগতভাবেই থাকে।