
ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্ক মধুর। ভক্তি, বিশ্বাসের প্রতীক এই সম্পর্ক। যা উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাখি উৎসব। তবে এ বছর রাখি পূর্ণিমা বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর প্রধান কারণ হল ২০২৬ সালের ২৮ অগাস্টের চন্দ্রগ্রহণ। মানুষ কৌতুহলী, গ্রহণের সময়ে বা তার আশপাশে কি রাখি বাঁধা আদৌ শুভ হবে?
শ্রাবণ পূর্ণিমা ও রাখি বন্ধন
পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়।
পূর্ণিমা তিথি শুরু: ২৭ অগাস্ট, বৃহস্পতিবার। সকাল ৯টা ৮ মিনিট।
পূর্ণিমা তিথির সমাপ্তি: ২৮ অগাস্ট শুক্রবার। সকাল ৯টা ৪৮ মিনিট।
যেহেতু উদয়তিথি শাস্ত্র অনুসারে পূর্ণিমার তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা সর্বোত্তম তাই এ বছর ২৮ অগাস্ট মহা আনন্দে রাখিবন্ধন উৎসব পালিত হবে।
চন্দ্রগ্রহণ ও রাখি বন্ধন
২৮ অগাস্ট চন্দ্রগ্রহণ তৈরি হবে। পঞ্জিকা অনুসারে, গ্রহণটি সকাল ৬টা ৫৫ মিনিটে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। এই গ্রহণ নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এর একটি সুস্পষ্ট সমাধান রয়েছে। কারণ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না।
শাস্ত্রে স্পষ্ট ভাবে বলা আছে, যে সব ভৌগলিক অঞ্চলে গ্রহণ দেখা যায় না, সেখানে সূতক কাল প্রযোজ্য নয়। গ্রহণ শুরুহওয়ার কয়েকঘণ্টা আগে থএকে সূতক কাল শুরু হয় এবং তা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু যেহেতু এই গ্রহণ দেখা যাবে না তাই ভারতে গ্রহণের কোনও অশুভ প্রভাব বা দোষ থাকবে না। অতএব আপনি কোনও ভয়, দ্বিধা বা সন্দেহ ছাড়াই ভাইয়ের কব্জিতে রাখি বাঁধতে পারেন।
রাখি বাঁধার শুভ সময়
উৎসবের তাৎপর্য বজায় রাখার জন্য শুভ সময়ে রাখি বাঁধা সর্বোত্তম বলে মনে করা হয়। ২৮ অগাস্ট রাখি বাঁধার জন্য -
সর্বোত্তম সময়: সকাল ৬টা ২৩ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট।
অভিজিৎ মুহূর্ত: দুপুর ১২টা ১৪ মিনিট থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত।
গোধূলি সময়: সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে ৭টা ১৯ মিনিট পর্যন্ত।
রাখি বাঁধার সময়ে রাহুকালের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অপরিহার্য। ২৮ অগাস্ট রাহুকাল থেকে সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত। রাহুকালকে অশুভ বলে মনে করা হয়। তাই এই সময়কালে রাখি বাঁধা উচিত নয়। অভিজিৎ মুহূর্ত বেছে নেওয়ার সময়ে এই সময়কাটির পর্তি বিশেষ মনোযোগ দিন।