Advertisement

Rakshabandhan Gifts According To Zodiac: রাখীতে রাশি অনুযায়ী দিদি বা বোনকে দিন এই সব উপহার, ভাগ্য়োদয় নিশ্চিত

Astrology Tips: উপহার দেওয়ার ক্ষেত্রেও জ্যোতিষ মেনে চলা জরুরি। কারণ উপহার এই ভেবেই দেওয়া যাতে সেটা কাজে লাগে। তাই জেনে নিন কোন রাশির দাদা-দিদিরা কী উপহার দেবেন বোনকে-

রাশি অনুযায়ী রাখীর উপহার। রাশি অনুযায়ী রাখীর উপহার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Aug 2022,
  • अपडेटेड 4:16 PM IST
  • উপহার দেওয়ার ক্ষেত্রেও জ্যোতিষ মেনে চলা জরুরি।
  • কারণ উপহার এই ভেবেই দেওয়া যাতে সেটা কাজে লাগে।

সমাসন্ন রাখি। এই উৎসবে দাদা-ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা। আর প্রিয় বোনের হাতে রাখির উপহার তুলে দেন দাদারা। অনেকেই ভেবে পান না, বোনকে ঠিক কী উপহার দেবেন!  উপহার দেওয়ার ক্ষেত্রেও জ্যোতিষ মেনে চলা জরুরি। কারণ উপহার এই ভেবেই দেওয়া যাতে সেটা কাজে লাগে। তাই জেনে নিন কোন রাশির দাদা-দিদিরা কী উপহার দেবেন বোনকে-

মেষ- এই রাশির জাতক-জাতিকাদের বোনের বয়স কম হলে খেলাধুলা সংক্রান্ত জিনিসপত্র দেওয়া যেতে পারে। কিন্তু দিদিকে দিতে হলে ইলেকট্রনিক্স জিনিস দেওয়া উচিত যা তাঁর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। যেমন একটি স্মার্টওয়াচ দিতে পারেন।স্মার্টওয়াচ স্বাস্থ্যের হদিশ দেয়। সুস্থ থাকতে সাহায্য করে।

বৃষ-  এই রাশির জাতক-জাতিকাদের উচিত বোনকে খুশি করার জন্য পেইন্টিং বা গৃহসজ্জা সংক্রান্ত জিনিস দেওয়া উচিত। বোন পড়াশুনো করলে বই দেওয়া যেতে পারে।

মিথুন- এই রাশির জাতক-জাতিকারা বোনকে সবুজ পোশাক দিতে পারেন। বোন বিবাহিত হলে গৃহস্থালির জিনিসপত্র দেওয়া যেতে পারে।

কর্কট- কর্কট রাশির জাতক-জাতিকারা বোনকে জুতো-সহ ভ্রমণ সংক্রান্ত জিনিসপত্র দিতে পারেন। এ ছাড়া হস্তশিল্পের বিবিধ জিনিস যেমন ব্যাগ, আংটি, চুড়ি ইত্যাদি দিতে পারেন।

সিংহ- এই রাশির জাতক-জাতিকারা উপহার হিসেবে বোনকে পছন্দের খাবার ও পানীয় দিতে পারেন। যা তাঁরা পছন্দ করেন।তাছাড়া বাসনপত্র, থালাবাটির সেটও কিনে দিতে পারেন।

কন্যা - কন্যা রাশির জাতক-জাতিকারা বোনের জন্য ইলেকট্রনিকস পণ্য দিতে পারেন। বোন পড়াশুনো করলে ব্যাগ, লাঞ্চ বক্স এবং কলম ইত্যাদি দেওয়া যেতে পারে।

তুলা- এই রাশির জাতক-জাতিকারা বোনকে পেইন্টিং উপহার দিতে পারেন। বোনের বয়স কম হলে তাঁকে রং, পেন্সিল, তুলি কিনতে পারেন, যাতে সে আঁকতে পারে।

বৃশ্চিক - বৃশ্চিক রাশির জাতকরা বোনকে প্রয়োজনের জিনিস উপহার দিন। দিদি বা বোনের কাছে জেনে নিন কী লাগবে তাঁর, সেই মতো উপহার দিন।

ধনু - এই রাশির জাতকরা বোনকে কানেক্টিভিটি সংক্রান্ত জিনিস উপহার দিন। যেমন- মোবাইল ফোন, ইয়ার ফোন ইত্যাদি। বোন যদি শহরের বাইরে থাকেন তাহলে তাঁকে দেখতে যান।

Advertisement

মকর - মকর রাশির জাতক-জাতিকারা বোনকে দিন এমন জিনিস যা মুহূর্তকে ধরে রাখতে পারে। যেমন- ফটো অ্যালবাম, ফটো ফ্রেম, ক্যামেরা ইত্যাদি।

কুম্ভ - বোনের যত্ন নিন। দিদি বা বোন কোনও সমস্যায় পড়লে সমাধান করুন। ধর্ম সম্পর্কিত কিছু দিতে পারেন বোন বা দিদিকে। যেমন- গীতা, রামায়ণ, মহাভারত। ধর্মীয়স্থলে ভ্রমণের ব্যবস্থাও করতে পারেন।

মীন- মীন রাশির জাতক-জাতিকারা বোনকে তাঁর পছন্দের উপহার দিন। যে জিনিস তিনি চাইছেন সেটাই কিনে দিন তাঁকে।সুন্দর পোশাকও উপহার দেওয়া যেতে পারে।

Read more!
Advertisement
Advertisement