Advertisement

Shani Rahu Ketu Nakshatra transit 2026: শনি-রাহু-কেতুর নক্ষত্র বদলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ৫ রাশির, অঢেল ধনসম্পদ আসবে

Shani Rahu Ketu Nakshatra transit 2026: রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে হঠাত করেই কোনো বড় বড় ব্যবসায়িক চুক্তি বা লটারি পাওয়ার মতো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। এই তিন গ্রহের প্রভাবে জাতকরা কেবল আর্থিক দিকেই নয়, সামাজিক সম্মানের দিক থেকেও অনেকটা এগিয়ে যাবেন।

শনি-রাহু কেতুশনি-রাহু কেতু
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Mar 2016,
  • अपडेटेड 8:06 PM IST

Shani Rahu Ketu Nakshatra transit 2026: গ্রহ-নক্ষত্রের চালচলনে এবার বড়সড় রদবদলের সঙ্কেত। জ্যোতিষশাস্ত্রের হিসেবে ২০২৬ সালে শনি, রাহু এবং কেতু। এই তিন প্রভাবশালী গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। সাধারণত এই তিন গ্রহকে ‘পাপী গ্রহ’ বা অশুভ হিসেবে গণ্য করা হলেও, নক্ষত্র পরিবর্তনের এই বিশেষ সমীকরণটি ৫টি রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। ২০২৬ সালের এই মহাজাগতিক ঘটনাটি মেষ, কর্কট, সিংহ, ধনু এবং মকর রাশির জাতকদের জন্য রাজকীয় সুখ ও সমৃদ্ধির দ্বার খুলে দেবে।

জ্যোতিষবিদদের মতে, শনিদেব যখন নক্ষত্র বদল করবেন, তখন তাঁর শুভ দৃষ্টি সরাসরি পড়বে একাদশে। এর ফলে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন হবে। বিশেষ করে যাঁরা আইনি জটিলতায় ভুগছিলেন, তাঁদের জন্য এই সময়টি স্বস্তির বার্তা নিয়ে আসবে। আবার রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে হঠাত করেই কোনো বড় বড় ব্যবসায়িক চুক্তি বা লটারি পাওয়ার মতো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। এই তিন গ্রহের প্রভাবে জাতকরা কেবল আর্থিক দিকেই নয়, সামাজিক সম্মানের দিক থেকেও অনেকটা এগিয়ে যাবেন।

মেষ ও কর্কট
মেষ রাশির জাতকদের জন্য এই পরিবর্তন ক্যারিয়ারে এক বড় সুযোগ নিয়ে আসবে। রাহুর শুভ প্রভাবে বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় অভূতপূর্ব সাফল্য মিলতে পারে। আবার কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক শান্তি ও সম্পত্তি লাভের যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো মনোবাসনা এই সময়ে পূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সঙ্কেতও দিচ্ছে নক্ষত্রের এই অবস্থান।

সিংহ ও ধনুর
সিংহ রাশির জাতকদের জন্য শনির নক্ষত্র বদল আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সমাজে আপনার নাম-ডাক ছড়াবে এবং বড় কোনো সরকারি প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। অন্যদিকে, ধনু রাশির জাতকদের জন্য কেতুর প্রভাব মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ নিয়ে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের হার কয়েক গুণ বেড়ে যাবে।

Advertisement

মকর
মকর রাশির অধিপতি খোদ শনিদেব। তাই এই নক্ষত্র পরিবর্তনের ফলে মকর রাশির জাতকদের জীবনে স্থায়িত্ব আসবে। ব্যবসায়িক মন্দা কেটে গিয়ে লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। সঞ্চয়ের নতুন পথ প্রশস্ত হবে। কোনো বড় বিনিয়োগের কথা ভাবলে ২০২৬ সালের এই নক্ষত্র পরিবর্তনের কালটি হবে আপনার জন্য শ্রেষ্ঠ সময়।

 

Read more!
Advertisement
Advertisement