Advertisement

Sharad Purnima 2026: শারদ পূর্ণিমায় সারারাত চাঁদের আলোয় পায়েস রাখবেন? জানুন সবচেয়ে শুভ সময়

এই দিন মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় যে শারদ পূর্ণিমার রাতে চন্দ্রমা নিজের ১৬ কলায় পরিপূর্ণ থাকে। চাঁদের আলো সেই সময় অমৃতের সমান বলে মনে করা হয়।

শারদ পূর্ণিমাশারদ পূর্ণিমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • ২৫ অক্টোবর, রবিবার শারদ পূর্ণিমার পর্ব পালন করা হবে।

২৫ অক্টোবর, রবিবার শারদ পূর্ণিমার পর্ব পালন করা হবে। হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। একে রাস পূর্ণিমা ও কৌমুদী ব্রত বলা হয়। এই দিন মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় যে শারদ পূর্ণিমার রাতে চন্দ্রমা নিজের ১৬ কলায় পরিপূর্ণ থাকে। চাঁদের আলো সেই সময় অমৃতের সমান বলে মনে করা হয়। এই কারণেই এই রাতে দুধ ও চাল দিয়ে তৈরি পায়েস খোলা আকাশের নীচে রাখার নিয়ম রয়েছে। 

পূর্ণিমা তিথি ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে, যা শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার, সকাল ৯টা ৪১ মিনিটে। তাই পূর্ণিমার রাত ২৫ অক্টোবর পালন করা হবে। শারদ পূর্ণিমার পুজো আজই পালন করা হবে। আসুন জেনে নিন পুজোর শুভ মুহূর্ত, চন্দ্রোদয়ের সময়, পুজোর বিধি ও পায়েস রাখায় রীতি। 

শারদ পূর্ণিমা ২০২৬-এর পুজোর শুভ সময়
শারদ পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো ও চন্দ্র দর্শনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই বছর পুজোর সময় জেনে নিন। 

শারদ পূর্ণিমা-২৫ অক্টোবর, রবিবার
পূর্ণিমা তিথি শুরু-২৫ অক্টোবর, সকাল ১১টা ৫৫ মিনিটে
পূর্ণিমা তিথি সমাপ্ত-২৬ অক্টোবর, সকাল ৯টা ৪১ মিনিটে
চন্দ্রোদয়-সন্ধে ৫টার সময়
লক্ষ্মীপুজোর নিশিথ মুহূর্ত-রাত ১১টা ৪০ মিনিট থেকে ২৬ অক্টোবর রাত ১২টা ৩১ পর্যন্ত। 

শারদ পূর্ণিমার রাতে পায়েস কেন রাখা হয় ?
শারদ পূর্ণিমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রথা হলো চাঁদের আলোয় পায়েস রাখা। এই দিনে দুধ, চাল ও চিনি দিয়ে পায়েস তৈরি করা হয়। এরপর তা একটি পরিষ্কার পাত্রে রেখে চাঁদের আলোর নীচে রাখা হয়। অনেক পরিবারে সেই পায়েস মা লক্ষ্মীকে ভোগ হিসাবে দিয়ে, তারপর প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। একটি ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে যে শারদ পূর্ণিমার রাতে চাঁদের কিরণ অমৃত বর্ষণ করে। এই বিশ্বাসের কারণে, চাঁদের আলোয় রাখা পায়েস রাখা বিশেষ বলে বিবেচিত হয়। খোলা আকাশের নীচে পায়েস রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ধূলো-পোকামাকড় থেকে বাঁচাতে ঢেকে রাখুন। চাইলে পুরো রাত পায়েস রাখতে পারেন কিংবা কয়েক ঘণ্টা রেখে তা নামিয়ে আনতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement