Advertisement

2027 Solar-Lunar Eclipse: ২০২৭-এ পরপর ৫টি গ্রহণ, ভারত থেকে কোনগুলো দেখা যাবে?

২০২৭ সালটি গ্রহণের দিক থেকে বিশেষ হতে চলেছে। আগামী বছর দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ সহ মোট ৫টি গ্রহণ হবে। অগাস্ট মাসের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হবে। নতুন বছরে কখন কোন গ্রহণ হবে, ভারতে সেই গ্রহণগুলি দেখা যাবে কিনা, আসুন বিস্তারিত জেনে নিন।

২০২৭ সালের গ্রহণ২০২৭ সালের গ্রহণ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 2:37 PM IST
  • ২০২৭ সালটি গ্রহণের দিক থেকে বিশেষ হতে চলেছে।

২০২৭ সালটি গ্রহণের দিক থেকে বিশেষ হতে চলেছে। আগামী বছর দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ সহ মোট ৫টি গ্রহণ হবে। অগাস্ট মাসের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হবে। নতুন বছরে কখন কোন গ্রহণ হবে, ভারতে সেই গ্রহণগুলি দেখা যাবে কিনা, আসুন বিস্তারিত জেনে নিন। 

ফেব্রুয়ারিতে ২টি গ্রহণ হবে
-বছরের প্রথম সূর্যগ্রহণটি ঘটবে ৬ ফেব্রুয়ারি। এটি হবে বলয়াকার সূর্যগ্রহণ। এই গ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে দেখা গেলেও সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে না। এর ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো আকৃতি তৈরি হবে, যা অগ্নিবলয় নামে পরিচিত। তবে এই গ্রহণটি ভারতে দেখা যাবে না। 

-ফেব্রুয়ারির দ্বিতীয় গ্রহণটি হবে ২১ তারিখে। এটি হবে একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই গ্রহণে চাঁদ পৃথিবীর বাইরের ছায়ার মধ্য়ে দিয়ে যায়, ফলে এর উজ্জ্বলতা কিছুটা কমে যায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতো এতে চাঁদকে লাল বা কালো দেখাবে না। 

জুলাই মাসে তৃতীয় গ্রহণ
বছরের তৃতীয় গ্রহণটি জুলাই মাসে ঘটবে। এটিও একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণের সময় পৃথিবীর ক্ষীণ ছায়া চাঁদের উপর পড়বে, যার ফলে এর উজ্জ্বলতায় সামান্য পরিবর্তন আসে। এই ধরনের গ্রহণ সাধারণত শনাক্ত করা যায় না। 

অগাস্টে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হবে। চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে, ফলে যে সমস্ত অঞ্চলে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে, সেখানে অল্প সময়ের জন্য দিন অন্ধকারে ডুবে যাবে। ভারতে এটি আংশিকভাবে দেখা যাবে। এছাড়া স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে এই গ্রহণ দেখা যাবে।

অগাস্টেই হবে শেষ গ্রহণ
বছরের পঞ্চম ও শেষ গ্রহণ ১৭ অগাস্ট হতে চলেছে। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। এতে পৃথিবীর বাইরের ছায়া চন্দ্রমার উপরে পড়বে। এর কারণে চাঁদের উজ্জ্বলতা কিছুটা হলেও ম্লান হবে। 

Advertisement

এক নজরে দেখে নিন ২০২৭ সালের সব গ্রহণ

৬ ফেব্রুয়ারি-বলয়াকার সূর্যগ্রহণ
২১ ফেব্রুয়ারি-উপচ্ছায়া চন্দ্রগ্রহণ
১৮ জুলাই-উপচ্ছায়া চন্দ্রগ্রহণ
২ অগাস্ট-পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
১৭ অগাস্ট-উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

গ্রহণে সূতক কালের নিয়ম কী?
ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে এবং চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে সূতক কাল শুরু হয়। এই সময়ে পুজো-অর্চনা, শুভ অনুষ্ঠান এবং খাওয়া-দাওয়ার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা হয়। তবে, প্রচলিত বিশ্বাস অনুসারে, সূতক কাল কেবল তখনই কার্যকর হয় যখন সেই এলাকায় গ্রহণ দৃশ্যমান থাকে। তাই, ভারতে এর বৈধতা নির্ধারণের জন্য স্থানীয় পঞ্জিকা দেখে নেওয়া জরুরি। 
 

Read more!
Advertisement
Advertisement