Advertisement

Kitchen Sink: রান্নাঘরের সিঙ্কের নীচে এই ৫ জিনিস রাখছেন? ঘিরে ধরবে অর্থকষ্ট

Kitchen Sink: সিঙ্কের নীচে কী রাখা হচ্ছে, তা নিয়ে রয়েছে একাধিক সতর্কবার্তা। ভুল জিনিস রাখলে নাকি নেতিবাচক শক্তি বাড়ে, থমকে যায় উন্নতি। বাস্তু মতে, সিঙ্ক জলতত্ত্বের প্রতীক, যা বরুণ দেবের অধীন। তাই এই জায়গা পরিষ্কার ও হালকা রাখা জরুরি।

কিচেন সিঙ্ককিচেন সিঙ্ক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 8:36 PM IST

Kitchen Sink: রান্নাঘর মানেই শুধু রান্নার জায়গা নয়, সংসারের শক্তির কেন্দ্র। বাস্তুশাস্ত্র মতে, এখানকার প্রতিটি দিক ও ব্যবস্থাপনা পরিবারের আর্থিক অবস্থা, স্বাস্থ্য ও মানসিক শান্তির সঙ্গে জড়িত। বিশেষ করে সিঙ্কের নীচে কী রাখা হচ্ছে, তা নিয়ে রয়েছে একাধিক সতর্কবার্তা। ভুল জিনিস রাখলে নাকি নেতিবাচক শক্তি বাড়ে, থমকে যায় উন্নতি। বাস্তু মতে, সিঙ্ক জলতত্ত্বের প্রতীক, যা বরুণ দেবের অধীন। তাই এই জায়গা পরিষ্কার ও হালকা রাখা জরুরি।

ডাস্টবিন নয় সিঙ্কের নীচে
সিঙ্কের নীচে ডাস্টবিন রাখলে জলতত্ত্ব দূষিত হয় বলে মনে করা হয়। এর ফলে অযথা খরচ, মানসিক চাপ ও পারিবারিক অশান্তি বাড়তে পারে। পরামর্শ, ডাস্টবিন রান্নাঘরের উত্তর-পশ্চিম কোণে রাখুন।

ঝাড়ু এড়িয়ে চলুন
ঝাড়ু মাটির তত্ত্বের প্রতীক। জলতত্ত্বের জায়গায় এটি রাখলে শক্তির সংঘাত হয়। এতে আর্থিক টানাপোড়েন ও নেতিবাচক প্রভাব বাড়তে পারে। ঝাড়ু এমন জায়গায় রাখুন, যা বাইরের লোকের চোখে পড়ে না।

আরও পড়ুন

নোংরা বাসন জমিয়ে রাখবেন না
রাতভর সিঙ্কে নোংরা বাসন পড়ে থাকলে জীবাণু বাড়ে। বাস্তুমতে এতে রাহু দোষও বৃদ্ধি পায়, যা অসুস্থতা ডেকে আনতে পারে। ঘুমোতে যাওয়ার আগে বাসন ধুয়ে রাখাই ভালো। সম্ভব না হলে অন্তত পরিষ্কার জল ঢেলে রাখুন।

কড়া রাসায়নিক দূরে রাখুন
হরপিক, ফিনাইলের মতো শক্তিশালী পরিষ্কারক সিঙ্কের নীচে রাখলে খাবার ও জলের জায়গার কাছে নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে। এগুলি আলাদা উঁচু ক্যাবিনেটে রাখা নিরাপদ।

প্লাস্টিক ব্যাগের জঞ্জাল নয়
অনেকেই সিঙ্কের নীচে প্রচুর প্লাস্টিক ব্যাগ জমিয়ে রাখেন। এতে অগোছালো পরিবেশ তৈরি হয়, যা সমৃদ্ধির পথে বাধা বলে ধরা হয়। অপ্রয়োজনীয় প্লাস্টিক কমিয়ে একটি নির্দিষ্ট ব্যাগে গুছিয়ে উঁচু তাকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও, রান্নাঘর পরিষ্কার ও সুশৃঙ্খল রাখলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

 

Read more!
Advertisement
Advertisement