
Vastu Tips For Calendar: বাস্তুশাস্ত্রে দিক, সময় এবং ঘরের প্রতিটি আসবাব ও উপকরণের সঠিক অবস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়, সেই তালিকায় একটি অতি সাধারণ জিনিসও বাদ পড়ে না, তা হলো দেওয়াল ক্যালেন্ডার, কারণ বাস্তুমতে ক্যালেন্ডার কেবল তারিখ বা দিনক্ষণ দেখার মাধ্যম নয়, এটি ঘরে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি টেনে আনার অন্যতম বড় প্রতীক, ভুল দিকে বা ভুল ছবিযুক্ত ক্যালেন্ডার টাঙালে যেমন সংসারে অশান্তি নেমে আসতে পারে, তেমনই সঠিক নিয়মে তা রাখলে শ্রী বৃদ্ধি ঘটে, তাই ঘরের জন্য ক্যালেন্ডার বাছাইয়ের সময়ে সবসময় এমন ছবি নির্বাচন করা উচিত, যা উন্নতি এবং শান্তির বার্তা দেয়, যেমন সুন্দর প্রকৃতি, হরেক রঙের ফুল, সবুজ প্রাকৃতিক দৃশ্য বা কোনও মহাপুরুষের ছবি দেওয়া ক্যালেন্ডার ঘরের মধ্যে একটা সুস্থ ও পজিটিভ পরিবেশ তৈরি করতে সাহায্য করে।
বাস্তুবিদদের মতে কাজের জায়গা হোক বা নিজের বাসস্থান, ক্যালেন্ডার রাখার ক্ষেত্রে নির্দিষ্ট দিক মেনে চলা অত্যন্ত জরুরি, বাড়ির পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে ক্যালেন্ডার ঝোলালে ঘরে শুভ শক্তির প্রবাহ এক ধাক্কায় অনেক বেড়ে যায় বলে বিশ্বাস করা হয়, তবে শুধু দিক ঠিক রাখলেই চলবে না, পুরনো বা ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডার কোনওভাবেই ঘরে রাখা ঠিক নয়, এমনকি চলতি বছরের ক্যালেন্ডার হলেও মাস শেষ হওয়া মাত্রই নিয়ম করে তার পৃষ্ঠা বদলে নেওয়া উচিত, এতে যেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা তৈরি হয়, তেমনই ঘরের ভেতরের স্থবিরতা কেটে গিয়ে গতিশীলতা আসে, এর পাশাপাশি কেমন ক্যালেন্ডার ঘরে রাখা এক্কেবারে উচিত নয়, সেই বিষয়েও কড়া নিষেধাজ্ঞা রয়েছে বাস্তুশাস্ত্রে, যুদ্ধ, হিংসা, কোনও দুঃখজনক ঘটনা, শুকনো রুক্ষ বন বা ধ্বংসের দৃশ্য রয়েছে এমন ক্যালেন্ডার ঘরের পরিবেশকে ভারী ও নেতিবাচক করে তোলে, এমনকি বাড়ির মূল প্রবেশদ্বার বা মেইন দরজার কাছাকাছি ক্যালেন্ডার রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে সংসারে নেতিবাচকতা বা কুপ্রভাব বাড়তে পারে।
পরিবারে কার বয়স কত এবং কার মানসিক পরিস্থিতি কেমন, সেই অনুযায়ী ঘরে ক্যালেন্ডার বাছাই করা আরও বেশি ফলদায়ক হতে পারে, যেমন নবদম্পতির ঘরের জন্য রোমান্টিক বা ভালোবাসার প্রতীকী দৃশ্য, বয়স্কদের ঘরের জন্য আধ্যাত্মিক ছবি এবং শিশুদের পড়ার ঘরের জন্য শিক্ষামূলক বা জীবনের উন্নতির প্রতীকী ছবি দেওয়া ক্যালেন্ডার রাখা ভীষণ উপকারী, সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, তা হলো ক্যালেন্ডারে যদি দেবদেবীর ছবি থাকে, তবে বছর শেষে তা পুরনো হয়ে গেলে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে ঘর থেকে সরাতে হয়, যত্রতত্র ফেলে না দিয়ে অনেকেই এই ধরনের আধ্যাত্মিক ক্যালেন্ডার কোনও পবিত্র নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দেন, যা আমাদের সনাতন আচারঅনুষ্ঠানের দিক থেকেও অত্যন্ত মান্য ও যুক্তিযুক্ত।