Advertisement

Vastu Tips: আপনি কি বিছানায় বসে খান? বাস্তু দোষে ধ্বংস হবে ভাগ্য

আপনার কি বিছানায় বসে খাওয়ার অভ্যাস আছে? দিনের শেষে ক্লান্ত শরীরে অনেকেই বিছানাতেই খাবারের প্লেট নিয়ে বসে পড়েন। কারও আবার শুয়ে শুয়ে সিরিজ দেখতে দেখতে ডিনার সারার অভ্যাস।

আপনি কি বিছানায় বসে খান? আপনি কি বিছানায় বসে খান?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • আপনার কি বিছানায় বসে খাওয়ার অভ্যাস আছে?
  • দিনের শেষে ক্লান্ত শরীরে অনেকেই বিছানাতেই খাবারের প্লেট নিয়ে বসে পড়েন।
  • কারও আবার শুয়ে শুয়ে সিরিজ দেখতে দেখতে ডিনার সারার অভ্যাস।

আপনার কি বিছানায় বসে খাওয়ার অভ্যাস আছে? দিনের শেষে ক্লান্ত শরীরে অনেকেই বিছানাতেই খাবারের প্লেট নিয়ে বসে পড়েন। কারও আবার শুয়ে শুয়ে সিরিজ দেখতে দেখতে ডিনার সারার অভ্যাস। কিন্তু বাস্তু ও জ্যোতিষশাস্ত্র বলছে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি আর্থিক সমস্যা থেকে মানসিক অশান্তির নেপথ্যেও থাকতে পারে এই অভ্যাস।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা থাকা জরুরি। কারণ, যে জায়গায় খাওয়া হয়, সেই জায়গার শক্তি বা এনার্জির উপরও তার প্রভাব পড়ে। বিছানায় খাবার খেলে সেখানে খাবারের কণা, নোংরা বা দুর্গন্ধ জমতে পারে। এর ফলে ঘরের পজ়িটিভ এনার্জি কমে গিয়ে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে শুরু করে।

জ্যোতিষশাস্ত্রেও এই অভ্যাসকে খুব একটা শুভ বলে মনে করা হয় না। বিশেষ করে রাহু-কেতুর মতো ছায়াগ্রহের অশুভ প্রভাব বাড়তে পারে বলে মত অনেকের। তার জেরে অকারণ দুশ্চিন্তা, অস্থিরতা, মানসিক চাপ বা বারবার সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।

শুধু মানসিক দিক নয়, শরীরের উপরেও এর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, শুয়ে বা আধশোয়া অবস্থায় খাবার খেলে হজমের সমস্যা বাড়ে। খাবার ঠিকমতো হজম না-হওয়ার ফলে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের মতো সমস্যাও দেখা দিতে পারে। একই সঙ্গে অলসতা ও বিরক্তির প্রবণতাও বাড়তে পারে।

বাস্তু মতে, যেখানে ঘুমোন, সেই জায়গাতেই নিয়মিত খাওয়া হলে ঘুমের মানও খারাপ হতে পারে। কারণ, শরীর ও মনের কাছে সেই জায়গার ব্যবহার নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। ফলে পর্যাপ্ত বিশ্রাম মিললেও ক্লান্তি কাটতে চায় না।

আর্থিক দিক থেকেও এই অভ্যাসকে শুভ মনে করা হয় না। বাস্তু বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিছানায় বসে খাওয়ার অভ্যাস অযথা খরচ বাড়াতে পারে। সংসারে অর্থ ধরে রাখতে সমস্যা তৈরি হতে পারে বলেও মনে করা হয়।

তা হলে কী করবেন?
বাস্তু ও জ্যোতিষশাস্ত্র বলছে, সব সময় নির্দিষ্ট জায়গায় বসে খাবার খাওয়া উচিত। সম্ভব হলে ডাইনিং টেবিল বা রান্নাঘরের নির্দিষ্ট অংশে বসে খাওয়ার অভ্যাস করুন। খাবার আগে ও পরে জায়গা পরিষ্কার রাখুন। শান্ত মনে ধীরে ধীরে খাবার খাওয়াও জরুরি।

Advertisement

একই সঙ্গে কয়েকটি অভ্যাস এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন খাওয়ার সময় মোবাইল বা টিভি না-দেখা, বিছানায় শুয়ে না-খাওয়া এবং ঘরে নোংরা বাসন ফেলে না-রাখা।

বাস্তু মানুন বা না-মানুন, নিয়ম মেনে খাওয়ার অভ্যাস যে শরীর ও মনের জন্য ভাল, সে কথা মানছেন চিকিৎসকরাও। 

Read more!
Advertisement
Advertisement