Advertisement

Vastu For Gifts: উপহার দেওয়ার সময় এই ভুলগুলো করবেন না, ভাঙতে পারে সম্পর্ক

বাস্তুশাস্ত্র মতে, ভুল উপহার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রুপোর জিনিস, সাত সাদা ঘোড়ার ছবি বা লাফিং বুদ্ধ শুভ বলে মানা হয়, তবে কাচের জিনিস এড়ানোর পরামর্শ দেওয়া হয়।

ভুল উপহার ভালো সম্পর্কও নষ্ট করে দিতে পারে!ভুল উপহার ভালো সম্পর্কও নষ্ট করে দিতে পারে!
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 8:52 PM IST
  • বাস্তুশাস্ত্র মতে, ভুল উপহার অনেক সময় সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে।
  • সঠিক উপহার সৌভাগ্য, সমৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে।
  • উপহার আদান-প্রদান সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কাউকে উপহার দিচ্ছেন? শুধু দামি জিনিস কিনলেই হবে না, কী উপহার দিচ্ছেন এবং কীভাবে দিচ্ছেন, তার উপরও নির্ভর করতে পারে সম্পর্কের ভবিষ্যৎ। বাস্তুশাস্ত্র মতে, ভুল উপহার অনেক সময় সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে। আবার সঠিক উপহার সৌভাগ্য, সমৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে।

উপহার আদান-প্রদান সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জন্মদিন, বিবাহ, বিশেষ অনুষ্ঠান কিংবা কোনও সাফল্যের মুহূর্ত; বিভিন্ন উপলক্ষে উপহার দেওয়ার রীতি রয়েছে। তবে বাস্তুশাস্ত্র বলছে, উপহার বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। না হলে অজান্তেই নেতিবাচক প্রভাব পড়তে পারে সম্পর্কের উপর।

উপহার দেওয়ার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, উপহার হিসেবে এমন জিনিস দেওয়া ভাল, যা নিয়মিত ব্যবহার করা যায়। দৈনন্দিন কাজে লাগে এমন উপহার সাধারণত শুভ বলে বিবেচিত হয়।

অন্য দিকে, অতিরিক্ত সাজসজ্জার সামগ্রী উপহার হিসেবে কম দেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রসাধনী বা শৃঙ্গারের সামগ্রী শুধুমাত্র ঘনিষ্ঠ সম্পর্কের মানুষদেরই দেওয়া উচিত।

আরও একটি বিষয় বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। কোনও ব্যক্তির কাছ থেকে পাওয়া উপহার অন্য কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এতে শুভ শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে।

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কাচের তৈরি জিনিস বা তাজমহলের প্রতিকৃতি উপহার হিসেবে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই ভাবে দেবদেবীর মূর্তিও উপহার হিসেবে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কোন উপহার শুভ ?
রুপোর জিনিস

বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে রুপোর সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। রুপোর মুদ্রা বা পাত্র উপহার দিলে মানসিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস।

সাতটি সাদা ঘোড়ার ছবি
দৌড়তে থাকা সাতটি সাদা ঘোড়ার ছবি বা মূর্তি উন্নতি ও সাফল্যের প্রতীক বলে ধরা হয়। কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতির কামনায় এই ধরনের উপহার দেওয়া শুভ বলে মনে করা হয়।

Advertisement

মাটির তৈরি সামগ্রী
মাটির তৈরি শোপিস বা সাজসজ্জার জিনিস উপহার হিসেবে পাওয়া আর্থিক স্থিতিশীলতার প্রতীক বলে বিবেচিত হয়। বাস্তু মতে, এতে আটকে থাকা অর্থ ফেরার সম্ভাবনাও বাড়ে।

লাফিং বুদ্ধ বা ফেং শুই  
লাফিং বুদ্ধকে সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়। বাস্তুশাস্ত্রে মনে করা হয়, নিজে কেনার চেয়ে উপহার হিসেবে পেলে এর শুভ প্রভাব বেশি হয়।

উপলক্ষ অনুযায়ী কী উপহার দেবেন?
শিক্ষক বা গুরুজনদের কলম বা বই উপহার দেওয়া শুভ।

প্রেমের সম্পর্কে সুন্দর পোশাক বা ফুল উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানে পোশাক, গৃহস্থালির সামগ্রী বা মিষ্টি উপহার দেওয়া ভাল।

সন্তান জন্মের উপলক্ষে রুপোর ছোট কোনও সামগ্রী উপহার দেওয়া শুভ বলে মনে করা হয়।

স্বামী-স্ত্রীর মধ্যে ঘড়ি উপহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বন্ধুত্বের ক্ষেত্রে চকোলেট বা বাদ্যযন্ত্র জাতীয় কোনও উপহার দেওয়া যেতে পারে।

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়ার ক্ষেত্রে সুগন্ধি মোমবাতি এবং ঘড়ি উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বাস্তুশাস্ত্রে বিশ্বাস থাকলে উপহার দেওয়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখতে পারেন।  

Read more!
Advertisement
Advertisement