
ভারতীয়রা জুগাড়ি হিসেবে যে সবার উপরের দিকে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই। একটা জামাকে ঠিক কী কী ভাবে ব্যবহার করা যায়, তা ভারতীয় মহিলা ছাড়া আর কজনেই বা বলতে পারেন। দোকান থেকে নতুন জামা কেনার পর, ছিঁড়ে ফেটে যাওয়া পর্যন্ত সেটা পরা হয় ঠিকই। তবে তার পরেও রেহাই নেই। জামা পুরনো হয়ে গেলে, বা ছিঁড়ে গেলে তা হয়ে যায়, ঘর মোছার 'ন্যাতা'। কিন্তু আদৌ পুরনো এমন জামা-কাপড় দিয়ে কি ঘর মোছা ভালো? জানুন বাস্তু কী বলছে?
ঘর পরিষ্কার রাখা শুধু স্বাস্থ্যের জন্যই ভালো না, এটি ঘরে ইতিবাচক শক্তিও বজায় রাখে। অনেকেই জানেন না, বাড়ির পুরনো শাড়ি, টি-শার্ট বা এমনকি পুরনো তোয়ালে ঘর মোছার কাজে ব্যবহার করা বাস্তু মতে মোটেই উচিত নয়। এক্ষেত্রে বাস্তু নিয়ম কী বলে জানুন।
অশুভ শক্তির বিস্তার: বাস্তুশাস্ত্র অনুসারে , আমাদের শক্তি পুরনো এবং ছেঁড়া কাপড়ের সঙ্গে জড়িত থাকে। যখন আমরা এই কাপড়গুলো মেঝে পরিষ্কার করার জন্য ব্যবহার করি, তখন সেগুলোর মধ্যে থাকা অশুভ শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, যা পরিবেশকে ভারাক্রান্ত ও অস্বস্তিকর করে তোলে।
আর্থিক কষ্ট ও ধনসম্পদের ক্ষতি: ছেঁড়া, পুরোনো ও নোংরা পোশাক পরা রাহু ও কেতুর অশুভ প্রভাবের সঙ্গে জড়িত। এমনটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার ফলে ধনসম্পদ ও সমৃদ্ধির বিনাশ ঘটে।
মানসিক চাপ ও যন্ত্রণা:যখন কোনও বাড়ির পরিবেশ নেগেটিভ ভাবে ভরে যায়, তখন তা সেখানে বসবাসকারী মানুষদের মেজাজ ও সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ, মতবিরোধ এবং বিরক্তি বেড়ে যায়।
পুরোনো এবং ব্যবহৃত কাপড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু বাসা বাঁধতে পারে। পরিষ্কার করার সময় এগুলো ব্যবহার করলে বাড়িতে রোগ ছড়ানোর ঝুঁকিও বেড়ে যায়।
ঘর মোছার জন্য কী করবেন?