
বাড়ির রান্নাঘর গুরুত্বপূর্ণ জায়গা। এখানেই তৈরি হয় খাবার। আর রান্নাঘর মানে শুধু রান্নার জায়গা নয়, বরং বাড়ির সুখ-সমৃদ্ধি এবং আর্থিক অবস্থার সঙ্গেও জড়িত। এমনটাই মত বাস্তু শাস্ত্রের। আর রান্নাঘরে রাখা কয়েকটা জিনিস সংসারের শ্রীবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন আপনি, যা অর্থকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সংসারে মা লক্ষ্মীর কৃপা পেতে এবং আর্থিক অনটন এড়াতে রান্নাঘরে এই ৬টি জিনিস একদম রাখবেন না। চলুন জেনে নেওয়া যাক।
সারা রাত মাখা আটা মাখা নয়: বাস্তু অনুযায়ী, মাখা আটা সারারাত রান্নাঘরে রেখে দিলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। সংসারের সমৃদ্ধি ও আর্থিক অবস্থার পক্ষে একে শুভ বলে মনে করা হয় না। মা লক্ষ্মীর কৃপা মেলে না। তাই প্রয়োজন অনুযায়ী টাটকা আটা মেখে নেওয়াই ভাল।
রান্নাঘরে আবর্জনা নয়: রান্নাঘরে দীর্ঘক্ষণ আবর্জনা জমিয়ে রাখা বাস্তু মতে অশুভ। এর ফলে বাড়ির ইতিবাচক শক্তি আসে না। বাড়ে আর্থিক সমস্যা। তাই রান্নাঘরে ডাস্টবিন রাখলে তা সব সময় ঢেকে রাখুন। পাশাপাশি প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করাও জরুরি।
ভাঙা বাসনে আর্থিক অনটন: অনেকেই পুরনো ভাঙা কাপ, প্লেট বা গ্লাস ফেলে না দিয়ে রান্নাঘরে জমিয়ে রাখেন। বাস্তু শাস্ত্রে ভাঙা বা ফাটা বাসন আনে দারিদ্র। এই ধরনের জিনিস সংসারের শ্রীবৃদ্ধিতে বাধা দেয়। তাই ভাঙা বাসনপত্র রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন।
রান্নাঘরে ওষুধ নয়: অনেকে রান্নাঘরের আলমারি বা ফ্রিজের পাশে ওষুধপত্র রেখে দেন। বাস্তু মতে, রান্নাঘরে ওষুধ রাখা অশুভ। এর সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার যোগ রয়েছে। তাই ওষুধ রাখার জন্য আলাদা এবং নিরাপদ জায়গা নির্দিষ্ট করুন।
গ্যাসের উল্টো দিকে আয়না নয়: বাস্তু শাস্ত্রে রান্নাঘরে আয়না রাখা নিয়েও নিয়ম রয়েছে। গ্যাসের ঠিক উল্টো দিকে আয়না লাগানো শুভ নয়। এর ফলে সংসারের আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসে না। তাই রান্নাঘরে আয়না লাগাবেন না।
এঁটো বাসন নয়: সারা রাত সিঙ্কে এঁটো বাসন রাখা বাস্তু মতে অশুভ। এর ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। সংসারের আর্থিক সমৃদ্ধি আসে না। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন ধুয়ে রাখুন।
আর্থিক সমৃদ্ধি আনতে কী কী করবেন?
রান্নাঘর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখুন। চাল, ডাল-সহ অন্যান্য খাদ্যশস্যের পাত্র কখনও একেবারে খালি রাখবেন না। বাস্তু মতে, দক্ষিণ-পূর্ব দিক রান্নাঘরের জন্য শুভ। রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। গ্যাস ও জলের সিঙ্কের মধ্যে দূরত্ব রাখুন। নষ্ট হয়ে যাওয়া এবং মেয়াদ উত্তীর্ণ খাবারদাবার রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন।