Advertisement

Shoe Vastu Luck: জুতোর রঙের ভুলেই কি রুষ্ট হচ্ছেন শনি-রাহু? ভাগ্যের চাকা ঘোরাতে বদলে ফেলুন পাদুকার রং

Shoe Vastu Luck: বাস্তু ও জ্যোতিষ মানা না বা মানা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হলেও, অনেকেই মনে করেন সঠিক রঙের জুতো পরলে জীবন আরও সুশৃঙ্খল ও ইতিবাচক হয়। তাই চটি-জুতো কিনতে গেলেই রঙের দিকটিও নজরে রাখা ভালো।

জুতোর বাস্তু টিপসজুতোর বাস্তু টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 10:55 PM IST

Shoe Vastu Luck: কথায় বলে, মানুষের রুচি চেনা যায় তার পায়ের জুতো দেখে। কিন্তু শাস্ত্র বলছে, জুতো শুধু রুচি নয়, আপনার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করে। জ্যোতিষশাস্ত্রে পায়ের সঙ্গে রাহু ও শনির এক নিবিড় সম্পর্ক রয়েছে। তাই অজান্তে ভুল রঙের জুতো পরে নিজের বিপদ ডেকে আনছেন না তো? বাস্তুবিদদের মতে, জুতোর ভুল রং আপনার চলার পথে শুধু বাধাই সৃষ্টি করে না, গ্রহের ফেরে জীবন ছারখারও করে দিতে পারে।

জুতো-চটির রং
বাস্তু মতে, কালো, বাদামি কিংবা সাদা রঙের জুতো পরা সবচেয়ে শুভ। এই রংগুলো মনের স্থিরতা বাড়ায় এবং পজিটিভ এনার্জি ফিরিয়ে আনে। তবে একটা কিন্তু আছে; যদি আপনার কোষ্ঠীতে শনি দুর্বল থাকে, তবে ভুলেও কালো জুতো পরবেন না। নচেৎ হিতে বিপরীত হতে সময় লাগবে না।

সবুজ পাদুকা
সবুজ রং বুধ গ্রহের প্রতীক। আর বুধ মানেই বুদ্ধি ও ব্যবসা। জ্যোতিষীরা সাবধান করছেন, পায়ে সবুজ রঙের জুতো বা চটি পরলে জন্মছকে বুধ দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে শুধু যে ব্যবসার ক্ষতি হবে তা নয়, আপনার উপস্থিত বুদ্ধি লোপ পাওয়া কিংবা কথা বলায় জড়তা তৈরি হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

লালা জুতো
লাল রং মঙ্গলের প্রতীক। শাস্ত্র মতে, চরণে লাল জুতো ধারণ করলে মঙ্গল কুপিত হয়। যার ফল হতে পারে মারাত্মক— দাম্পত্য কলহ থেকে শুরু করে হঠাত্‍ কোনো দুর্ঘটনা বা রক্তপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলকে শান্ত রাখতে লাল জুতো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

হলুদ রঙের জুতো?
হলুদ হলো বৃহস্পতির রং। গুরু গ্রহের এই রং যদি পায়ে থাকে, তবে তা অশুভ বলে গণ্য হয়। এতে আর্থিক অনটন, পরিবারে অশান্তি এমনকি প্রতারিত হওয়ার ভয় থাকে। তাই জুতোর মধ্যে হলুদের ছোঁয়া থাকলেও সচেতন হওয়া জরুরি। আসলে এ সবই বিশ্বাস আর শাস্ত্রীয় ব্যাখ্যা। তবে মনস্তাত্ত্বিকরা মনে করেন, রঙের প্রভাব আমাদের মনের ওপর পড়ে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে জুতোর রঙের দিকে একবার নজর দিলে ক্ষতি কী?

Advertisement



 

 

Read more!
Advertisement
Advertisement