Advertisement

Vastu Shastra Mirror Rules: ঘরের এই তিন জায়গায় ভুলেও আয়না লাগাবেন না, আয় কমতে শুরু করে

Vastu Shastra Mirror Rules: আয়না বসানোর ক্ষেত্রে দিকনির্দেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু মতে, পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে কখনও আয়না লাগানো উচিত নয়। এতে ঘরের সমৃদ্ধি নষ্ট হয়, সুখ-শান্তি কমে এবং আর্থিক সংকট বা ঋণের সমস্যা দেখা দিতে পারে।

আয়নার বাস্তু আয়নার বাস্তু
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 9:53 PM IST

Vastu Shastra Mirror Rules: বাস্তু শাস্ত্র মতে, আয়না শুধু ঘরের সাজসজ্জার উপকরণ নয়, বরং এটি ঘরের শক্তি প্রবাহকে নিয়ন্ত্রণ করে। ভুল জায়গায় আয়না বসানো হলে সংসারে দারিদ্র্য, মানসিক অশান্তি ও পারিবারিক অশান্তি বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

শোবার ঘরে আয়নার অবস্থান নিয়ে বাস্তু শাস্ত্রে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার বেডরুমে বিছানার ঠিক সামনে আয়না রাখা একেবারেই অনুচিত। ঘুমের সময় বা ঘুম থেকে উঠে নিজের প্রতিবিম্ব দেখলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, অশান্তি ও মানসিক চাপ বাড়তে পারে।

আয়না বসানোর ক্ষেত্রে দিকনির্দেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু মতে, পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে কখনও আয়না লাগানো উচিত নয়। এতে ঘরের সমৃদ্ধি নষ্ট হয়, সুখ-শান্তি কমে এবং আর্থিক সংকট বা ঋণের সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

আয়নার উচ্চতা নিয়েও সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে। দেওয়ালে আয়না বসাতে হবে গড় মানুষের চোখের উচ্চতায়। খুব বেশি উঁচু বা নিচু আয়না নাকি নেতিবাচক শক্তি বাড়ায়, যার প্রভাব পড়তে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর।

আয়নার আকৃতিও বাস্তু মতে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, চৌকো বা আয়তাকার আয়নাই সবচেয়ে শুভ। গোল বা ভাঙা নকশার আয়না এড়িয়ে চলাই ভালো। পাশাপাশি ভাঙা, ফাটা, দাগযুক্ত বা ঝাপসা আয়না ঘরে রাখা উচিত নয়, এতে ঝগড়া, মানসিক টানাপোড়েন ও অশান্তি বাড়ে।

বাস্তুবিদদের পরামর্শ, ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে হলে আয়নার অবস্থান, দিক ও অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। সামান্য এই পরিবর্তনেই সংসারে ফিরতে পারে শান্তি ও আর্থিক স্থিতি।

 

Read more!
Advertisement
Advertisement