Advertisement

Old Clothes Vastu Tips: পুরনো জামা-কাপড় ছিঁড়ে গেলে তা দিয়ে ঘর মোছেন! জানেন কী বিপদ ডাকছেন?

Old Clothes Vastu Tips: বাস্তব জীবনে সুবিধাজনক মনে হলেও পুরোনো কাপড় দিয়ে ঘর মোছা বাস্তুশাস্ত্র অনুযায়ী মানসিক শান্তি, আর্থিক প্রবাহ ও পারিবারিক সৌহার্দ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই বাড়ির পরিবেশ ইতিবাচক রাখতে পরিষ্কারের ক্ষেত্রেও সচেতন হওয়াই ভালো।

পুরনো জামা-কাপড় ছিঁড়ে গেলে তা দিয়ে ঘর মোছেন! জানেন কী বিপদ ডাকছেন?পুরনো জামা-কাপড় ছিঁড়ে গেলে তা দিয়ে ঘর মোছেন! জানেন কী বিপদ ডাকছেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 11:55 PM IST

Old Clothes Vastu Tips: বাড়িতে পুরোনো, ছেঁড়া-ফাটা জামাকাপড় ঘর মোছা বা ধুলো ঝাড়ার কাজে ব্যবহার নতুন কিছু নয়। অনেক বাড়িতেই পুরোনো শাড়ি, প্যান্ট বা জামা এই কাজেই লাগানো হয়। বাইরে থেকে দেখলে এটি একেবারেই স্বাভাবিক, এমনকি অনেকে মনে করেন এতে খরচও বাঁচে। কিন্তু বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে বিষয়টি কি আদৌ এতটা নিরীহ?

বাস্তুশাস্ত্র মতে ঘর পরিষ্কার করা মানে শুধু ধুলো-ময়লা দূর করা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে বাড়ির শক্তির প্রবাহ বা এনার্জি সার্কুলেশন। বিশ্বাস করা হয়, দীর্ঘদিন ব্যবহৃত পোশাকে মানুষের শরীরের শক্তি, অনুভূতি ও মানসিক স্মৃতির প্রভাব রয়ে যায়। বিশেষ করে যেসব জামাকাপড় অসুস্থতার সময়, মানসিক চাপ বা দুঃখের মুহূর্তে পরা হয়েছে, সেগুলিতে নেতিবাচক শক্তির ছাপ থেকে যায় বলে বাস্তুশাস্ত্র দাবি করে। সেই কাপড় দিয়ে যদি নিয়মিত ঘর মোছা হয়, তা হলে সেই নেতিবাচক প্রভাব ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে পারে।

বাস্তুশাস্ত্রবিদদের মতে, এর প্রভাব সরাসরি চোখে না পড়লেও মানসিক অস্থিরতা, অকারণ মনখারাপ, কাজে মন না বসা বা পরিবারের মধ্যে ছোটখাটো অশান্তির আকারে প্রকাশ পেতে পারে। এমনকি আর্থিক দিক থেকেও স্থবিরতা আসার সম্ভাবনার কথাও বলা হয়। এক্ষেত্রে কাপড়ের রংও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। খুব গাঢ়, কালচে বা মলিন রঙের পুরোনো কাপড় নেতিবাচক শক্তি বেশি আকর্ষণ করে। আবার ছেঁড়া বা অতিরিক্ত পুরোনো কাপড় ব্যবহার করলে বাড়ির পবিত্রতা ও ইতিবাচক পরিবেশ নষ্ট হয় বলেও বিশ্বাস।

আরও পড়ুন

তবে বাস্তুশাস্ত্র এটাও বলে না যে, সব পুরোনো কাপড়ই অশুভ। যদি কাপড় পরিষ্কার থাকে, হালকা রঙের হয় এবং তাতে কোনও নেতিবাচক স্মৃতির ছাপ না থাকে, তা হলে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। তবু নিয়ম মেনে আলাদা করে ঘর মোছার জন্য নির্দিষ্ট কাপড় রাখাই শ্রেয়। 

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পুরোনো জামাকাপড় দিয়ে নিয়মিত ঘর মুছলে বাড়িতে লক্ষ্মীর কৃপা দুর্বল হতে পারে। তাই সপ্তাহে অন্তত একদিন নুন বা গঙ্গাজল মিশিয়ে ঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। এতে নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement