Advertisement

Peacock Feather Vastu Tips: ঘরের এই কাজটি করলে সম্পত্তি-অর্থ হুহু করে বাড়তে থাকবে

বাস্তুশাস্ত্রবিদদের মতে, ঘরে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ, যা নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে সমৃদ্ধির পথ প্রশস্ত করে। তবে যত্রতত্র নয়, সঠিক নিয়ম ও দিক মেনে পালক রাখলেই মিলবে কাঙ্ক্ষিত ফল

ঘরের এই কাজটি করলে সম্পত্তি-অর্থ হুহু করে বাড়তে থাকবেঘরের এই কাজটি করলে সম্পত্তি-অর্থ হুহু করে বাড়তে থাকবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 11:35 PM IST

Peacock Feather Vastu Tips: সনাতন ধর্মে ময়ূরের পালক কেবল শোভাবর্ধক নয়, এটি অত্যন্ত পবিত্র ও অলৌকিক শক্তির আধার। শ্রীকৃষ্ণের শিরস্ত্রাণ থেকে শুরু করে কার্তিকের বাহন, দেব-দেবীর সঙ্গে এই পালকের সম্পর্ক চিরন্তন। বাস্তুশাস্ত্রবিদদের মতে, ঘরে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ, যা নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে সমৃদ্ধির পথ প্রশস্ত করে। তবে যত্রতত্র নয়, সঠিক নিয়ম ও দিক মেনে পালক রাখলেই মিলবে কাঙ্ক্ষিত ফল।

শান্তি ও সমৃদ্ধি
গৃহস্থে সারা বছর সুখ-শান্তি বজায় রাখতে গণেশের মূর্তি বা ছবির পাশে ময়ূরের পালক রাখুন। এতে বাস্তুদোষের অশুভ প্রভাব যেমন কমে, তেমনই বাড়ে পজিটিভ এনার্জি। যদি ব্যবসা বা কর্মক্ষেত্রে আর্থিক টানাপোড়েন চলে, তবে আপনার অফিস ডেস্ক বা ক্যাশ বাক্সের দক্ষিণ-পূর্ব কোণে একটি পালক গুঁজে রাখতে পারেন। বিশ্বাস করা হয়, এতে আটকে থাকা টাকা দ্রুত ফেরত আসে এবং উপার্জনের নতুন নতুন পথ খুলে যায়।

গ্রহের ফের ও ঘরোয়া অশান্তি থেকে মুক্তি
আপনার রাশিতে কি রাহুর দশা চলছে? মানসিক অস্থিরতা কাটাতে বাড়ির উত্তর-পশ্চিম কোণে ময়ূরের পালক রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। আবার দাম্পত্যে যদি অকারণ কলহ লেগেই থাকে, তবে শোবার ঘরে ময়ূরের পালক রাখলে সম্পর্কে মাধুর্য ফেরে এবং পারস্পরিক সদ্ভাব বৃদ্ধি পায়।

আর্থিক উন্নতির অব্যর্থ দাওয়াই
বাস্তু মতে, বাড়ির উত্তর-পশ্চিম কোণ হলো বায়ব্য কোণ। এখানে পালক রাখলে আপনার আর্থিক ভিত মজবুত হয় এবং অনর্থক খরচ নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব কোণকে সৌভাগ্যের দিক বলে মনে করা হয়। পূর্ব দিক মূলত সূর্য ও ইন্দ্রের অধীন, তাই এই অভিমুখে পালক রাখলে ঘরে আশীর্বাদের বর্ষণ হয়। সামান্য এই ঘরোয়া টোটকাতেই বদলে যেতে পারে আপনার যাপিত জীবন।

 

 
Read more!
Advertisement
Advertisement