Advertisement

Vastu Tips For Eating: যেখানে সেখানে বসে খাবার খান? বাস্তু অনুযায়ী কোথায় বসে খেতে হয় জানুন

কিন্তু অজান্তেই আমরা ঘরের যে কোনও জায়গায়, যেমন বিছানায় বসে বা দরজার সামনে অথবা শৌচালয়ের পাশে ডাইনিং টেবিলে বসেই খেয়ে নেয়। বাস্তু ও জ্য়োতিষে খাবার খাওয়ার স্থান ও দিশার সম্বন্ধ সরাসরি আমাদের স্বাস্থ্য, মানসিক শান্তি ও আর্থিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।

বাস্তু টিপসবাস্তু টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • কিন্তু অজান্তেই আমরা ঘরের যে কোনও জায়গায়, যেমন বিছানায় বসে বা দরজার সামনে অথবা শৌচালয়ের পাশে ডাইনিং টেবিলে বসেই খেয়ে নিই।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি শুধু থাকার জায়গাই নয়, বরং এটা আমাদের শক্তি, স্বাস্থ্য ও সুখের কেন্দ্র বলে মনে করা হয়। সারাদিন দৌড় ঝাঁপের পর আমরা বাড়িতে এসে শান্তিতে খাবার খাই, যা শুধু আমাদের পুষ্টি দেয় তা নয়, এটা আমাদের ভিতরের ইতিবাচক শক্তিকেও জাগিয়ে তোলে। কিন্তু অজান্তেই আমরা ঘরের যে কোনও জায়গায়, যেমন বিছানায় বসে বা দরজার সামনে অথবা শৌচালয়ের পাশে ডাইনিং টেবিলে বসেই খেয়ে নিই। বাস্তু ও জ্য়োতিষে খাবার খাওয়ার স্থান ও দিশার সম্বন্ধ সরাসরি আমাদের স্বাস্থ্য, মানসিক শান্তি ও আর্থিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। ভুল জায়গায় বসে ভোজন করলে ঘরে নেতিবাচক শক্তি ও অসুস্থতা আসে। আসুন জেনে নিন বাস্তু অনুসারে কোনদিকে বসে ও কোথায় বসে খাওয়া উচিত। 

বিছানায় বসে খাওয়া
বাস্তু ও শাস্ত্র উভয় অনুসারে বিছানায় বসে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমনটা করলে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়, ঋণ ও ঘুমের সমস্যা হতে পারে এবং গৃহের সমৃদ্ধি নষ্ট হয়। 

ভাঙা বা নোংরা পাত্রে খাওয়া
ভাঙা বা নোংরা কিংবা তোবড়ানো পাত্রে খাওয়া উচিত নয়। হাতে থালা ধরে খেলে দারিদ্র আসে এবং ভাঙা পাত্রে খেলে ঘরে বিবাদ ও নেতিবাচক শক্তি আসে। 

চৌকাঠে বসে খেতে নেই
প্রধান দরজায় বা দরজার চৌকাঠে বসে খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রধান দরজা দিয়ে শক্তি প্রবেশ করে; সেখানে খেলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং আর্থিক ক্ষতি হয়। 

অন্ধকার বা অল্প আলোতে বসে খেতে নেই
অন্ধকার বা স্বল্প আলোযুক্ত স্থানে খাওয়া উচিত নয়। এটি পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারে এবং নেতিবাচক চিন্তার জন্ম দিতে পারে। 

বাথরুম বা টয়লেটের কাছে
বাথরুম বা টয়লেট থেকে সর্বদা নেতিবাচক শক্তি নির্গত হয়। টয়লেটের কাছে খাবার খেলে খাবারের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। এর ফলে বিভিন্ন শারীরিক অসুস্থতা ও সংক্রমণ হতে পারে। 

Advertisement

খাবার খাওয়ার সঠিক নিয়ম
খাওয়ার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে থাকা উচিত। এতে দীর্ঘায়ু ও স্বাস্থ্য বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে মুখ করে খাওয়া পরিহার করুন।

সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান। এতে রাহুর অশুভ প্রভাব প্রশমিত হয়। এছাড়াও, খাবার টেবিলে একটি পরিষ্কার জায়গায় বসে খান।

খাবার শুরু করার আগে আপনার হাত ও পা ভালোভাবে ধুয়ে নিন এবং খাদ্যের দেবতাকে ধন্যবাদ জানান । 

Read more!
Advertisement
Advertisement