Advertisement

Vastu Tips: বাড়ির কোন ঘরে কোন রং শুভ? বাস্তু মতে রঙ বাছাইয়ের সহজ নিয়ম

Vastu Tips: বাড়ি শুধু ইট, বালি আর সিমেন্টের কাঠামো নয়। সেখানে জড়িয়ে থাকে পরিবারের সুখ, শান্তি এবং স্বস্তির অনুভূতি। তাই ঘর সাজানোর সময় আসবাব বা পর্দার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও ভাবেন অনেকে।

ঘর সাজানোর সময় আসবাব বা পর্দার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও ভাবেন অনেকে।ঘর সাজানোর সময় আসবাব বা পর্দার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও ভাবেন অনেকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 10:18 PM IST
  • বাড়ি শুধু ইট, বালি আর সিমেন্টের কাঠামো নয়।
  • আসবাব বা পর্দার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও ভাবেন অনেকে।

Vastu Tips: বাড়ি শুধু ইট, বালি আর সিমেন্টের কাঠামো নয়। সেখানে জড়িয়ে থাকে পরিবারের সুখ, শান্তি এবং স্বস্তির অনুভূতি। তাই ঘর সাজানোর সময় আসবাব বা পর্দার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও ভাবেন অনেকে। বাস্তুশাস্ত্রের ধারণা অনুযায়ী, বাড়ির বিভিন্ন ঘরে নির্দিষ্ট রং ব্যবহার করলে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। কোন ঘরের জন্য কোন রং বেছে নেওয়া ভাল?

বাস্তুমতে, বাড়ির প্রধান প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় হালকা হলুদ, সাদা বা ক্রিম রং ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই রংগুলি উজ্জ্বলতা এবং স্বাগত জানানোর অনুভূতি তৈরি করে। তবে দরজার রং বাছার সময় বাড়ির সামগ্রিক সাজসজ্জার কথাও মাথায় রাখা প্রয়োজন।

শোওয়ার ঘরে হালকা রং
শোওয়ার ঘরের জন্য গোলাপি, হালকা নীল বা হালকা সবুজ রং বেছে নেওয়ার পরামর্শ দেয় বাস্তু। প্রচলিত বিশ্বাস, এই রংগুলি মন শান্ত রাখতে সাহায্য করে। বিশেষ করে দম্পতির শোওয়ার ঘরে হালকা গোলাপি রং ভালবাসা ও সম্প্রীতির প্রতীক বলে বিবেচিত হয়। খুব গাঢ় বা চোখে লাগে এমন রং এড়িয়ে চলাই ভাল।

বসার ঘরে কোন রং?
বসার ঘরে পরিবারের সদস্যদের পাশাপাশি অতিথিরাও সময় কাটান। তাই এই ঘরের জন্য হালকা হলুদ, ক্রিম বা সাদা রং উপযুক্ত বলে মনে করা হয়। এই রং ঘরকে বড় ও খোলামেলা দেখাতেও সাহায্য করে। চাইলে একটি দেওয়ালে হালকা সবুজ বা অন্য কোনও মানানসই রং ব্যবহার করা যায়।

রান্নাঘরে 'Warm' কালার ব্যবহার
বাস্তুমতে, রান্নাঘরের জন্য কমলা, হালকা হলুদ বা পিচ রং শুভ। এগুলি উষ্ণতা ও প্রাণবন্ততার প্রতীক। তবে রান্নাঘরে রং বাছার ক্ষেত্রে পরিষ্কার রাখা সহজ কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

পুজোর ঘরে সাদা বা হলুদ
পুজোর ঘরে সাদা, হালকা হলুদ কিংবা ক্রিম রং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এই রংগুলি পবিত্রতা, শান্তি ও স্বচ্ছতার প্রতীক বলে মনে করা হয়।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement