Advertisement

Vishwakarma Puja Exact Date: ১৭ না ১৮ সেপ্টেম্বর? এ বছর বিশ্বকর্মা পুজো কবে? জানুন সঠিক তারিখ

সাধারণভাবে এই পুজো কল-কারখানায় পালিত হলেও, এখন কিন্তু পাড়াতে পাড়াতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে ঘুড়ি উৎসব । কম বেশি প্রত্যেক বছরেই বিশ্বকর্মা পুজোর তারিখ একই থাকে, তা হল ১৭ সেপ্টেম্বর।

এ বছর কবে বিশ্বকর্মা পুজো?এ বছর কবে বিশ্বকর্মা পুজো?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 5:48 PM IST
  • এখন কিন্তু পাড়াতে পাড়াতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়।

গণেশ পুজোর পরপরই বিশ্বকর্মা পুজো নিয়ে সকলের উন্মাদনা শুরু হয়ে যায়। আর এই পুজো চলে আসা মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায়। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজোর আগমন বার্তা। সাধারণভাবে এই পুজো কল-কারখানায় পালিত হলেও, এখন কিন্তু পাড়াতে পাড়াতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে ঘুড়ি উৎসব । কম বেশি প্রত্যেক বছরেই বিশ্বকর্মা পুজোর তারিখ একই থাকে, তা হল ১৭ সেপ্টেম্বর। এই বছরেও কি একই দিনে বিশ্বকর্মা পুজো হবে, আসুন জেনে নিন। 

কবে বিশ্বকর্মা পুজো?
প্রায় প্রতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হয় বিশ্বকর্মা পুজো। দুর্গা, কালী, গণেশ, লক্ষ্মীর মতো সব দেব-দেবীর পুজোর তারিখ পঞ্জিকা মতে প্রতি বছর বদলে বদলে গেলেও প্রায় সব সময়ই এক থাকে বিশ্বকর্মা পুজোর তারিখ। বিশ্বকর্মা পুজো মানেই ১৭ সেপ্টেম্বর। তবে এই বছর এই নিয়মে বদল এসেছে। ১৭ নয়, ১৮ সেপ্টেম্বর পালিত হবে দেবশিল্পীর আরাধনা। 

কেন বদলায় না বিশ্বকর্মা পুজোর তারিখ?
ছোটবেলা থেকেই দুর্গাপুজোর আগমনী বাদ্যি হিসেবে জড়িয়ে আছে বিশ্বকর্মা পুজো। কিন্তু বিশ্বকর্মা পুজো ঘিরে একটা প্রশ্ন আমাদের মনে উঁকি মারে। তা হলো অন্য সব দেব-দেবীর পুজোয় ক্যালেন্ডারে কোনও নির্দিষ্ট দিন না থাকলেও কেন বিশ্বকর্মা পুজো প্রায় প্রতি বছর ১৭ সেপ্টেম্বর উদযাপিত হয়? বিদ্যার দেবী সরস্বতী, অর্থের দেবী লক্ষ্মী বা শক্তির দেবী দুর্গা-কালী সবার পুজোরই কোনও বাঁধাধরা তারিখ নেই। কিন্তু দেবশিল্পী বা দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার পুজো মানেই ১৭ সেপ্টেম্বর। ইংরেজি ক্যালেন্ডারে এই দিনটি কেন স্থির তা জানতে একটু পঞ্জিকা উলটে দেখতে হবে।

কী বলছে পঞ্জিকা?
হিন্দু ধর্মে সব দেব-দেবীরই পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে। এই বিষয়ে চান্দ্র পঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে। কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখনই সময় আসে উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্যসিদ্ধান্ত এবং বিশুদ্ধসিদ্ধান্ত- উভয়েই এই বিষয়ে একমত। সূর্য যেহেতু প্রতি রাশিতে মোটামুটি এক মাস করে অবস্থান করে, তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির। প্রায় প্রতি বছরই সূর্য ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে, আর সেদিনই হয় বিশ্বকর্মা পুজো। 

Advertisement

এ বছর কেন ১৭-র বদলে ১৮ সেপ্টেম্বর?
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসের দিন সংখ্যাও প্রায় বাঁধাধরাই- সাকুল্যে ১৫৬টি দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে। কোনও কোনও বছরে এই পাঁচ মাসের মধ্যে কোনওটা যদি ২৯ বা ৩২ দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজো এক দিন পিছিয়ে বা এগিয়ে যায়। তবে তা খুবই ব্যতিক্রমী ঘটনা।

Read more!
Advertisement
Advertisement