
হিন্দু শাস্ত্র অনুযায়ী, সূর্য রাশি যে দিন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, সেই দিন হয় বিশ্বকর্মা পুজো। এখানে আরও একটা কথা বলা প্রয়োজন, সাধারণত হিন্দু শাস্ত্রে পুজো ও তিথির সময় নির্ণয় করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। তবে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা। এক্ষেত্রে পুজোর সময় নির্ধারণ করা হয় সূর্যের গতির উপর। আর সেই হিসেব অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ হল বিশ্বকর্মা পুজো। এখন প্রশ্ন হল, বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত কখন? গাড়ি ও বাইক কখন পুজো করা উচিত? আসুন সব উত্তর জেনে নেওয়া যাক।
বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী
দেবশিল্পী হলেন বিশ্বকর্মা। নতুন কিছু সৃষ্টি করাই তাঁর কাজ। স্থাপত্য ও শিল্পই হল তাঁর কর্ম। আর ২০২৬ সালে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হতে চলেছে। এবার পুজোর শুভ সময় জেনে নিন-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কখন পুজো?
পুজোর দিন হল ১৭ সেপ্টেম্বর, ২০২৬। বাংলা ক্যালেন্ডারের হিসেবে ৩১ ভাদ্র, বৃহস্পতিবার।
তিথি (ভাদ্রপদ শুক্লপক্ষ) ষষ্ঠী সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত।
অমৃতযোগ চলবে রাত ১২টা ৪৩ মিনিট থেকে ৩টে ৫ মিনিট পর্যন্ত।
মাহেন্দ্রক্ষণ হল সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। আবার ১০টা ১৯ মিনিট থেকে ১২টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা কী বলছে?
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে ৩১ ভাদ্র, শুক্রবার। ইংরেজি তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।
অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে। আবার ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ১৮ মিনিট, ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ২টো ২১ মিনিট ৬ সেকেন্ডের মধ্যে, আবার ৩টে ৫৯ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে এবং ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্রক্ষণ কখন?
গুপ্তপ্রেস অনুযায়ী, রাত ১০টা ২২ মিনিট ৫২ সেকেন্ড থেকে ১১টা ৫ মিনিট ১৪ সেকেন্ডের মধ্যে, পুনরায় রাত ৩টে ৫১ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৫টা ২৬ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত।
প্রসঙ্গত, চলতি বছর অধিকাংশ জায়গায় ১৮ সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজো হবে। তাই এই সময়গুলি মাথায় রেখেই বিশ্বকর্মা পুজো করুন। এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে গাড়ি ও বাইক পুজো। তবে আগে অবশ্যই একবার পুরোহিতের সঙ্গে কথা বলুন। তিনি কী বলে দেখুন। সেই মতো পুজো সেরে নিন।