Advertisement

Money Plant In Bedroom: বেডরুমে মানি প্ল্যান্ট? হতে পারে আর্থিক ক্ষতি, বাস্তু নিয়ম জানুন

Money Plant Keeping Rules: গাছপালা কেবল ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং ইতিবাচক শক্তির প্রবাহও বাড়ায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। যার মধ্যে মানি প্ল্যান্ট খুবই দেখা যায়। প্রায় প্রতিটি ঘরেই আপনি এই গাছটি দেখতে পাবেন।

মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 6:47 PM IST

ঘরের সৌন্দর্য বৃদ্ধি এবং বাতাস পরিশুদ্ধ করতে অন্দরসজ্জায় এখন অনেকেই নানা রকম ইনডোর প্ল্যান্ট ব্যবহার করেন। বিশেষ করে শোওয়ার ঘরে এক চিলতে সবুজ যেন প্রশান্তি এনে দেয়। কিন্তু জানেন কি, শোওয়ার ঘরে রাখা যে কোনও গাছই আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে? বাস্তুশাস্ত্র বলছে, ভুল দিকে বা ভুল গাছ রাখলে তা শুধু মানসিক চাপই বাড়ায় না, বরং আপনার সঞ্চয় এবং অর্থাগমেও বাধা সৃষ্টি করতে পারে।

জেনে নিন শোওয়ার ঘরের গাছের সঙ্গে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের ঠিক কী সম্পর্ক এবং বাস্তু অনুযায়ী এক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি।

শোওয়ার ঘরে মানি প্ল্যান্ট রাখার নিয়ম

নামের মতোই মানি প্ল্যান্ট সুখ-সমৃদ্ধি এবং অর্থ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। তবে শোওয়ার ঘরের ক্ষেত্রে এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে:

দূরত্ব বজায় রাখুন: বিছানা থেকে অন্তত ৫ ফুট দূরে মানি প্ল্যান্ট রাখা উচিত। খুব কাছাকাছি রাখলে তা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং অকারণে আর্থিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে।

সঠিক দিক নির্বাচন: বাস্তু অনুযায়ী, শোওয়ার ঘরের উত্তর বা পূর্ব দিকের জানালার কাছে মানি প্ল্যান্ট রাখা শুভ। এই দিকটি ধনকুবের এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত, যা আর্থিক অনটন দূর করতে সাহায্য করে।

আবহাওয়া এবং গাছের যত্ন: গরমে ঘরে যদি অতিরিক্ত গুমোট ভাব থাকে বা পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে, তবে গাছটিকে বারান্দা বা বসার ঘরে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, শুকিয়ে যাওয়া বা নেতিয়ে পড়া মানি প্ল্যান্ট কিন্তু আর্থিক ক্ষতির পূর্বলক্ষণ।

যে ৩টি গাছ খুলে দেবে উন্নতির দরজা

বিজ্ঞান এবং বাস্তু— উভয় মতেই এই গাছগুলো শুধু বাতাসই পরিষ্কার রাখে না, সৌভাগ্যও বয়ে আনে:

স্নেক প্ল্যান্ট: এই গাছ রাতেও প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে এবং ঘরের দূষিত বাতাস দূর করে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, শোওয়ার ঘরের দক্ষিণ বা পূর্ব কোণে স্নেক প্ল্যান্ট রাখলে মানসিক চাপ কমে, ঋণ থেকে মুক্তি মেলে এবং অর্থের সঞ্চয় বৃদ্ধি পায়।

Advertisement

অ্যালোভেরা: স্বাস্থ্যের পাশাপাশি অ্যালোভেরা সমৃদ্ধিরও প্রতীক। উত্তর বা পূর্ব দিকে এই গাছ রাখলে কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যায়, যা পরোক্ষভাবে আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হয়।

জুঁই বা চ্যামেলি: জুঁই ফুলের মিষ্টি সুবাস দাম্পত্য জীবনের যাবতীয় মানসিক চাপ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। ঘরে ইতিবাচক শক্তি বা পজ়িটিভ এনার্জি নিয়ে আসার পাশাপাশি এটি অহেতুক খরচ কমাতেও সাহায্য করে। এর জন্য ঈশান কোণ বা উত্তর-পূর্ব দিকটি বেছে নেওয়া সবচেয়ে ভালো।

ভুলেও এই গাছগুলো শোওয়ার ঘরে নয়

আর্থিক টানাটানি বা ক্রমাগত লোকসান থেকে বাঁচতে চাইলে এই গাছগুলোকে অবিলম্বে শোওয়ার ঘর থেকে সরিয়ে ফেলুন:

কাঁটাযুক্ত গাছ (যেমন ক্যাকটাস): শোওয়ার ঘরে ক্যাকটাস বা কোনও কাঁটাওয়ালা গাছ রাখলে তা নেতিবাচক শক্তি বা 'নেগেটিভ এনার্জি' ডেকে আনে। এর ফলে ব্যবসায় ক্ষতি, চাকরিতে বাধা এবং অযথা খরচ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।

বনসাই: দেখতে যতই সুন্দর হোক না কেন, বাস্তুশাস্ত্রে বনসাইকে স্থবিরতা বা আটকে থাকা বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। শোওয়ার ঘরে বনসাই রাখলে আপনার সঞ্চয় এবং আর্থিক উন্নতিও থমকে যেতে পারে।

শুকনো বা মৃতপ্রায় গাছ: ঘরে রাখা কোনও গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা গাছটি শুকিয়ে যেতে শুরু করে, তবে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা উচিত। শুকনো গাছ সরাসরি দারিদ্র্য এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়।


 

Read more!
Advertisement
Advertisement