সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতো বিষয়গুলি জ্যোতির্বিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই বছর 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ হবে বলে আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এটা জানেন কী কোথায় কখন দেখা যাবে এই গ্রহণ? সবথেকে বড় কথা হলো যে ভারতে কী আদেও দেখা যাবে এই গ্রহণ। তাহলে চলুন সেটাই জেনে নেওয়া যাক। তার আগে ছোট করে জেনে নিই চন্দ্রগ্রহণ হয় কীভাবে হয়। পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মধ্যে আসে তখন চন্দ্রগ্রহণ ঘটে। পুরাণ অনুসারে, রাহু চন্দ্রকে নাকি গ্রাস করে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 5 মে শুক্রবার। আর ওই দিন বুদ্ধ পূর্ণিমাও রয়েছে। রাত আটটা 45 মিনিটে এই গ্রহণ লাগবে। শেষ হবে রাত একটায়। চন্দ্রগ্রহণের পরমগ্রাস সময় রাত 10টা 53 মিনিটে হবে। চন্দ্রগ্রহণের সূতক সময় 9 ঘণ্টা আগে শুরু হয়।