রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপূজার সূচনা হল কাশিমবাজার রাজবাড়িতে। কিকো এন্ড স্পাইস রানী মা বাড়ি। মুর্শিদাবাদ জেলায় কয়েক শতাব্দী ধরে যে সকল জমিদার ও বনেদি বাড়িতে প্রাচীন ঐতিহ্য, রীতি নিতি এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে দশ ভূজার আরাধনা হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গা পুজো। রাজবাড়ির মৃন্ময়ী মা পুজোর দিনগুলিতে চিন্ময়ী হয়ে ওঠেন। কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গাকে দর্শন করতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলার বাইরে থেকে দর্শনার্থীরা ভিড় জমান রাজবাড়িতে। রাজবাড়ির বর্তমান সদস্যরা বলেন, ১৭৪০ সালে প্রায় তিনশো বছর আগে কাশিমবাজার রাজবাড়ীতে দুর্গাপূজার সূচনা হয়। রথ্যাত্রার দিন সকালে প্রাচীন রীতি মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজো শুরু হয়। মূলত এইদিন থেকেই রাজবাড়ির দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। রাজবাড়ির বর্তমান রানি মা সুপ্রিয়া রায় বলেন, সোজা রথের দিন শুভ অশুভ শক্তির প্রতীক রুপে মাটি দিয়ে ছোট ছোট সাতটি পুতুল তৈরি করে প্রাচীন নিয়ম ও ঐতিহ্য মেনে কাঠামো পুজো করা হয়। এইদিন প্রতিমা শিল্পী এসে কাঠামোয় মাটির প্রলেপ দিয়ে ঠাকুর গড়ার কাজের সূচনা করেন। কাজেই দশভূজার আরাধনা জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু হয়।