
এখন অনেকেই SIP করেন। বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম এটি। কিন্তু SIP তে বিনিয়োগকারী অনেকেই বেশ কিছু ভুল করে ফেলেন। যার ফলে ঠিক ঠাক রিটার্ন মেলে না। এমনকী অনেক সময় টাকা ডুবেও যায়।
তাই বিশেষজ্ঞরা SIP করার সময় সাবধান হওয়ার পরামর্শ দেন। তাঁরা বেশ কিছু ভুল এড়িয়ে যেতে বলেন। আর আজ এমনই ৫টি ভুলের কথা জানাব আমরা।
মার্কেট ডাউন থাকলেই SIP বন্ধ
মার্কেট খুব কঠিন একটা জায়গা। এখানে সব সময় ভাল চলবে না। কিছু সময় মার্কেট উঠবে। কিছু সময় হয়ে যাবে ডাউন। তবে অনেকেই মার্কেট ডাউন থাকার পরও SIP-তে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন। আর সেটাই ভুল। মাথায় রাখবেন, মার্কেট ডাউন থাকার সময়ই বিনিয়োগ করা জরুরি। তখন কম দামে ভোট দেওয়া যাবে।
বিভিন্ন ধরনের SIP তে বিনিয়োগ না করা
অনেকেই একই ফান্ডে SIP করেন। আর সেটাই বড় ভুল। তার বদলে বিভিন্ন থিমের SIP-তে বিনিয়োগ করুন। চেষ্টা করুন পোর্টফোলিওতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ রাখতে হবে। এভাবে ভাগ ভাগ করে ইনভেস্টমেন্ট করলে কোনও সমস্যা নেই।
'গোল' ঠিক না রাখা
SIP করলেই হবে না। বরং কেন SIP করছেন, সেটা আগেই মাথায় রাখতে হবে। সেটা ঠিক থাকলেই সহজে বিনিয়োগ করতে পারবেন। সঠিক ফান্ড বেছে নিতে পারবেন। অন্যথায় ভুলভাবে বিনিয়োগ করে ফেলবেন। তখন টাকা বাড়ার বদলে কমতে পারে।
SIP না বাড়ানো
অনেকেই SIP শুরু করেন যেই টাকায়, তাতেই কন্টিনিউ করেন। তাঁরা বিনিয়োগ বাড়ান না। আর এটাই হল মস্ত বড় ভুল। SIP বাড়াতেই হবে। প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে SIP তে বিনিয়োগ বাড়ান। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন অনেকটা টাকা জমে যাবে।
বড় রিটার্নের আশা
কিছু মানুষ SIP কে জুয়া মনে করেন। তাঁরা ভাবেন টাকা ঢাললেই কিছুদিনের মধ্যে ডাবল হয়ে যাবে। আর যখন সেটা পান না, তখন তাঁদের মোহভঙ্গ হয়। এই সময় তাঁরা টাকা তুলে নেন। তাই এই ভুল আর নয়। বরং চেষ্টা করুন বড় রিটার্নের আশা না করার। মোটামুটি ১০ থেকে ১২ শতাংশের মতো রিটার্ন পেতে পারেন। এটা প্রথম থেকে মাথায় ঢুকিয়ে নিন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।