Advertisement

কত টাকা Basic Salary চাই? রাজ্য সরকারি কর্মচারীদের সুযোগ দিল 7th Pay Commission

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যেই গঠিত হয়েছে অষ্টম বেতন কমিশন। ওই কমিশনে নিজেদের দাবিদাওয়া পেশ করছে কর্মচারী সংগঠনগুলি। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে দাবি পেশ করেছে একাধিক সংগঠন।

সপ্তম বেতন কমিশনসপ্তম বেতন কমিশন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 5:34 PM IST
  • রাজ্যে সপ্তম বেতন কমিশনের ওয়েবসাইট।
  • পেশ করতে পারবেন নিজেদের দাবিদাওয়া।

ক্ষমতায় আসার আগে সপ্তম বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার এই সংক্রান্ত বড় ঘোষণা করল নবান্ন।  অষ্টম বেতন কমিশনের মতোই সপ্তম বেতন কমিশনের কাছে নিজেদের দাবিদাওয়া থেকে মতামত দিতে পারবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এজন্য চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটও। 

সপ্তম কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের মত ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে। শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। এর মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে সরকারি কর্মচারীদের। এজন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নিজেদের বক্তব্য পেশ করা যাবে। 

রাজ্য সরকারের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে ২২ জুলাই অর্থ দফতরের রেজ়োলিউশনের অ্যানেক্সারে অন্তর্ভুক্ত থাকলেই মতামত জানানো যাবে। বেসিক বেতন, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং কর্মীদের পরিষেবা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে নিজেদের বক্তব্য জানানো যাবে। শুধু সংগঠনই নয়, কোনও কর্মী বা পেনশনভোগীও নিজের পরামর্শ সরাসরি কমিশনের কাছে জমা দিতে পারবেন।

৩১ অক্টোবরের মধ্যেই অনলাইনে দাবিদাওয়া ও পরামর্শ জমা দেওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া দাবি ও পরামর্শই বিবেচনা করবে সপ্তম বেতন কমিশন।  মানে কোনও ইমেল বা কাগজে লিখে দাবিদাওয়া গ্রহণ করা হবে না। পুরোটাই অনলাইনে। 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গঠিত হয়েছে অষ্টম বেতন কমিশন। সেখানে কর্মচারী সংগঠনগুলি নিজেদের দাবিদাওয়া পেশ করছে। বিশেষ করে বেসিক স্যালারি বৃদ্ধি সংক্রান্ত দাবি। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এক একটি সংগঠন নিজেদের মত প্রকাশ করছে।  

বলে রাখি, গত ২২ জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করে রাজ্য সরকার। সেই কমিশন সরকারি কর্মচারীদের মাইনবৃদ্ধি থেকে সুযোগসুবিধা সংক্রান্ত সুপারিশ করবে। সেই প্রক্রিয়ারই অন্যতম অংশ মতামত সংগ্রহ। অনলাইনে নিজেদের দাবিদাওয়া এবং সমস্যার কথা তুলে ধরতে পারবেন সরকারি কর্মচারীরা। তার ভিত্তিতেই তৈরি হবে নতুন বেতন কাঠামো। এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীরা। এবার ওয়েবসাইটে তাঁরা নিজেদের মতামত তুলে ধরতে পারবেন।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement