Advertisement

8th Pay Commission : অষ্টম পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ, সরকারি কর্মীদের বেতন নিয়ে নতুন খবর

কর্মরত সরকারি কর্মীদের সবচেয়ে বেশিরভাগজনেরই প্রত্যাশা বেসিক পে বৃদ্ধি। আবার এই বেতন কমিশনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Aug 2026,
  • अपडेटेड 1:13 PM IST
  • বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে
  • এবার সামনে এল তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

অষ্টম বেতন কমিশনের আওতায় কবে থেকে বেতন পাবেন, তার দিকে তাকিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনাররা। কারণ, এই কমিশনের সুপারিশই ঠিক করে দেবে, তাঁদের বেতন কতটা বাড়বে, কী কী ভাতা মিলবে এবং পেনশন কীভাবে সংশোধিত হবে।

বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সরকারি কর্মী, কর্মী সংগঠন, ইউনিয়ন এবং পেনশনভোগী সংগঠনগুলির সঙ্গে সরাসরি কথা বলছে। দিল্লি, পশ্চিমবঙ্গ, লাদাখ এবং উত্তরপ্রদেশে পরামর্শ বৈঠকের পর এবার কমিশন যাচ্ছে বেঙ্গালুরুতে।

২০২৬ সালের ৭ ও ৮ অক্টোবর বেঙ্গালুরু সফর করবে অষ্টম বেতন কমিশন। এই সফরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ কমিশনের সঙ্গে দেখা করে নিজেদের দাবি ও সমস্যার কথা জানাতে পারবেন।

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী সংগঠনগুলি কমিশনের সঙ্গে বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারবে। এর জন্য ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। মেমোরেন্ডাম জমা দেওয়ার পর তৈরি হওয়া Unique Memo ID-ও আবেদনের সঙ্গে দিতে হবে। তবে বৈঠকের স্থান এবং বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

কেন গুরুত্বপূর্ণ অষ্টম বেতন কমিশনের বেঙ্গালুরু সফর?

বেতন কমিশন গঠন করা হয় সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং চাকরি সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনার জন্য। এর সুপারিশের সরাসরি প্রভাব পড়তে পারে পেনশন এবং অবসরকালীন সুযোগ-সুবিধার উপরও।
এই কারণেই বেতন কমিশনের প্রতিটি পরামর্শ বৈঠক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করে।

বিভিন্ন সংগঠনের সঙ্গে কমিশনের বৈঠক গুরুত্বপূর্ণ, কারণ আলাদা দফতর এবং ভৌগোলিক অঞ্চলে কর্মরত সরকারি কর্মীদের সমস্যা ও দাবি এক নয়। কেউ বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানাতে পারেন, আবার কারও সমস্যা হতে পারে পদোন্নতি, কর্মপরিবেশ কিংবা অবসরকালীন সুবিধা নিয়ে। বেঙ্গালুরুর বৈঠকেও এই সংগঠনগুলি কমিশনের সামনে নিজেদের দাবি তুলে ধরার সুযোগ পাবে।

Advertisement

সরকারি কর্মীরা কী আশা করছেন?

কর্মরত সরকারি কর্মীদের সবচেয়ে বেশিরভাগজনেরই প্রত্যাশা বেসিক পে বৃদ্ধি। আবার এই বেতন কমিশনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর। নতুন বেতন কাঠামোয় বর্তমান বেসিক পে কীভাবে সংশোধিত হবে, তা নির্ধারণে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিটমেন্ট ফ্যাক্টর এবং সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা চলছে। তবে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারপরই সঠিক তথ্য জানা যাবে। 

কবে থেকে বেতন বাড়বে?

মনে রাখা দরকার, বেঙ্গালুরুতে বৈঠক হওয়ার অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের বেতন বাড়বে। প্রথমে কমিশন বিভিন্ন পক্ষের পরামর্শ নেবে। কর্মী ও পেনশনভোগীদের কাছ থেকে পাওয়া দাবিগুলি খতিয়ে দেখবে। এরপর সুপারিশ তৈরি করবে। পরবর্তীতে সরকার সেই সুপারিশগুলি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তাই বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেসিক পে, ভাতা এবং পেনশন বৃদ্ধির যে সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা চলছে, সেগুলিকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। এগুলি মূলত কর্মীদের প্রত্যাশা বা বিভিন্ন সংগঠনের দাবি।

তবে বেঙ্গালুরু সফর অষ্টম বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ার পরই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য পরবর্তী বেতন কাঠামো কেমন হবে, তার একটি পরিষ্কার ছবি পাওয়া যাবে।

Read more!
Advertisement
Advertisement