Advertisement

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কলকাতার মিটিংয়েই চূড়ান্ত সিদ্ধান্ত? আজ থেকেই শুরু

বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হওয়া অষ্টম বেতন কমিশনের পরামর্শ বৈঠকে অংশগ্রহণকারী কর্মচারী সংগঠন ও বিভিন্ন পক্ষ একাধিক দীর্ঘদিনের দাবি তুলে ধরতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। অধিকাংশ কর্মচারী সংগঠনই ২.৮৬ থেকে ৩.৮ গুণ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করছে।

একাধিক দাবি পেশ করল ভারতীয় রেলের প্রযুক্তি কর্মীদের (Rail Technical Staff) সংগঠন। একাধিক দাবি পেশ করল ভারতীয় রেলের প্রযুক্তি কর্মীদের (Rail Technical Staff) সংগঠন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 9:48 AM IST
  • কলকাতার মিটিংয়ে ঠিক কী কী আলোচনা হতে পারে? 
  • পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম পুনর্বহাল 
  • সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে

8th Pay Commission-এর গুরুত্বপূর্ণ মিটিং এবার কলকাতায়। টানা দুদিন ধরে চলবে এই বৈঠক। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার প্রথম বৈঠক। ১০ জুলাই হবে দ্বিতীয় বৈঠক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগে মাইনের পরিমাণ, ভাতা ও পেনশন নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের ফিডব্যাক নিতে কলকাতার এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এর আগে ৬ ও ৭ তারিখ ভুবনেশ্বরে বৈঠক হয়েছে। সেখানে কর্মীদের সংগঠনরা নানা প্রস্তাব দিয়েছে। এই ধরনের মিটিং দিল্লি, লখনউ, হায়দরাবাদ, শ্রীনগর ও লাদাখেও হয়েছে। কলকাতার মিটিংয়ের পরেই সম্ভবত অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অষ্টম বেতন কমিশনে কত বেতন হবে, পেনশনভোগীরা কত টাকা পাবেন, সব ঠিক হয়ে যাবে এবার। 

কলকাতার মিটিংয়ে ঠিক কী কী আলোচনা হতে পারে? 

বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হওয়া অষ্টম বেতন কমিশনের পরামর্শ বৈঠকে অংশগ্রহণকারী কর্মচারী সংগঠন ও বিভিন্ন পক্ষ একাধিক দীর্ঘদিনের দাবি তুলে ধরতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। অধিকাংশ কর্মচারী সংগঠনই ২.৮৬ থেকে ৩.৮ গুণ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করছে। সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (বিপিএমএস) ৪ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বেড়ে ৭২ হাজার টাকা হতে পারে। একইভাবে ন্যাশনাল কাউন্সিল (জেসিএম)-এর স্টাফ সাইড বা এনসিজেসিএম ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব জমা দিয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টরই সংশোধিত মূল বেতন নির্ধারণের অন্যতম প্রধান ভিত্তি। তাই কর্মচারী সংগঠনগুলি বর্তমান ১৮ হাজার টাকা ন্যূনতম মূল বেতন বাড়ানোর দাবিও জোরালভাবে তুলতে পারে।

পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম পুনর্বহাল 

এছাড়া কর্মী সংগঠনগুলির অন্যতম বড় দাবি হল, পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম (ওপিএস) পুনর্বহাল করা। কেন্দ্র সরকার ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) চালু করলেও বহু কর্মচারী সংগঠন এখনও ওপিএস ফিরিয়ে আনার দাবিতে অনড়। বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার মধ্যে রয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরএ) এবং পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের শহরগুলির শ্রেণিবিন্যাসে পরিবর্তন, ডিয়ারনেস রিলিফে সমতা, পেনশনভোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা এবং মডিফায়েড অ্যাসিওরড কেরিয়ার প্রগ্রেশন (এমএসিপি) প্রকল্পে বড়সড় সংশোধন।

Advertisement

সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে

কলকাতার এই পরামর্শ বৈঠকে অংশ নেওয়ার আগে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলিকে তাদের স্মারকলিপি কমিশনের সরকারি পোর্টালে জমা দিতে এবং একটি স্বতন্ত্র মেমো আইডি তৈরি করতে বলেছিল। কমিশনের ওয়েবসাইটে গত ২৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়েছিল। কেন্দ্র সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে এবং একই বছরের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কমিশনটি গঠন করা হয়। কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।

কমিশনের কার্যপরিধি অনুযায়ী, চূড়ান্ত রিপোর্ট তৈরির আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক বাস্তবতা, সরকারি অর্থভাণ্ডারের সক্ষমতা, পেনশনের দায়, কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির বেতন কাঠামো, বেসরকারি ক্ষেত্রের পারিশ্রমিক এবং সামগ্রিক পরিষেবা-পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

তবে কলকাতার এই বৈঠক থেকে বেতন বৃদ্ধির বিষয়ে কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। বরং এটি কমিশনের দেশজুড়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকে পাওয়া মতামতই শেষ পর্যন্ত লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ভবিষ্যৎ বেতন, ভাতা ও পেনশন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Read more!
Advertisement
Advertisement